Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চোর সন্দেহে পরিচারিকাকে বিবস্ত্র করে মারধর! দিল্লিতে নারকীয় কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: ১০ মাস আগে বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির কিনারা করতে বাড়িতে তান্ত্রিক ডেকেছিলেন পরিবারের লোকজন। তাঁর তন্ত্রমন্ত্রের জোরে ‘আসল’ চোর খুঁজে পাওয়া গেল। তারপর তাঁর উপর চলল অকথ্য নির্যাতন। বাড়িরই এক পরিচারিকাকে (Domesti

চোর সন্দেহে পরিচারিকাকে বিবস্ত্র করে মারধর! দিল্লিতে নারকীয় কাণ্ড

শেষ আপডেট: 15 August 2022 13:39

দ্য ওয়াল ব্যুরো: ১০ মাস আগে বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির কিনারা করতে বাড়িতে তান্ত্রিক ডেকেছিলেন পরিবারের লোকজন। তাঁর তন্ত্রমন্ত্রের জোরে ‘আসল’ চোর খুঁজে পাওয়া গেল। তারপর তাঁর উপর চলল অকথ্য নির্যাতন।

বাড়িরই এক পরিচারিকাকে (Domestic Help) ‘দোষী’ বলে দেগে দেন ওই তান্ত্রিক। সেই পরিচারিকার উপর পরিবারের সকলে মিলে চড়াও হন তারপর। তাঁকে মারধর করে, জামাকাপড় খুলে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে সাউথ দিল্লিতে (Delhi)। সেখানেই একটি বাড়িতে চুরির সন্দেহে পরিচারিকার উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। অন্যান্য পরিচারক-পরিচারিকাদের সামনেই নাকি তাঁর পোশাক টেনে খুলে দেওয়া হয়। সেই সঙ্গে চলে মারধর।

অত্যাচার, অপমান সইতে না পেরে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন ওই পরিচারিকা। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে দক্ষিণ দিল্লির ময়দানগরহি থানার পুলিশ। নির্যাতিতার বয়ানও রেকর্ড করেছে তারা। নির্যাতিতা জানিয়েছেন গত ২ বছর ধরে ওই পরিবারের সঙ্গে থাকেন তিনি। ১০ মাস আগে বিলাসবহুল বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। কে চুরি করেছে জানার জন্য এক তান্ত্রিক ডাকা হয়। তিনিই যজ্ঞ করেন চোর ধরার জন্য।

তান্ত্রিক নাকি সন্দেহভাজনদের তালিকা তৈরি করে সকলকে ভাত এবং লেবু খেতে বলেন। সেটা খেয়ে যার মুখ লাল হয়ে আসবে, সেই নাকি আসল দোষী।

ভাত আর লেবু খেয়ে ওই পরিচারিকার মুখ লালচে হয়ে এসেছিল। তারপরেই শুরু হয় মারধর। বাড়ির মালকিন জামাকাপড় খুলিয়ে পরিচারিকাকে একটি ঘরে ২৪ ঘণ্টা বন্ধ করে রাখেন বলে অভিযোগ। চলে অকথ্য অত্যাচারও। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: দ্বীপান্তর! চাবুকের ঘা আর সিগারেটের ছ্যাঁকায় দেশপ্রেমের ইতিহাস লিখেছিল সেলুলার জেল


```