
শেষ আপডেট: 25 July 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিজেপির অভ্যন্তরীণ রসায়ন নিয়ে পঞ্চায়েত ভোটের পর থেকেই নানান গুঞ্জন রয়েছে। বিশেষ করে সোমবার থেকে একটা তৎপরতা দেখা যাচ্ছে দিল্লিতে। সোমবার দিল্লিতে আরএসএস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। পরে রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। মঙ্গলবার সকালে একবেলার জন্য তিনি কলকাতায় এসেছিলেন। সন্ধেয় ফের তাঁর দিল্লি যাওয়ার কথা। তা ছাড়া মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার।
বাংলা বিজেপি নিয়ে দিল্লিতে যখন তৎপরতা চলছে, তখন মঙ্গলবার দেখা গেল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি অমরনাথের (Amarnath yatra) উদ্দেশে রওনা হয়েছেন। এমনিতে দিলীপ ঘোষ রোজ শারীরিক কসরত করেন। তবে দেখা গেল, পায়ে হেঁটে অমরনাথ দর্শনে যাওয়ার ঝুঁকি নেননি তিনি। ঘোড়া পিঠে চেপে যাচ্ছেন। জানা গেছে, তিনি ২১ জুলাই অমরনাথ যাত্রা করেছিলেন। সোমবারই দিল্লি ফিরেছেন তিনি।
দেখুন ভিডিও---
বাংলা বিজেপিতে শুভেন্দু-সুকান্তদের সঙ্গে দিলীপের বিশেষ বনিবনা হচ্ছে না বলে এই একাধিক সূত্রের দাবি। অনেকের মতে, দিলীপের। অনেকের মতে, দিলীপের অমরনাথ যাত্রার ছবিটা সেদিক থেকেও যেন প্রতীকী হয়ে উঠেছে।
শিক্ষক নিয়োগের মামলায় এই প্রথম ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট