Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হ্যাঁ, কাল আমাদের বিয়ে, দিলীপের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে দ্য ওয়ালে এক্সক্লুসিভ রিঙ্কু

রিঙ্কু বলেন, “হ্যাঁ ঠিকই শুনেছেন। কাল আমাদের বিয়ে।”

হ্যাঁ, কাল আমাদের বিয়ে, দিলীপের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে দ্য ওয়ালে এক্সক্লুসিভ রিঙ্কু

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার

শেষ আপডেট: 17 April 2025 22:22

প্রীতি সাহা 

বৃহস্পতিবার সন্ধেয় কাল বৈশাখী হয়েছে কলকাতায়। ঝম ঝম করে বৃষ্টিও হয়েছে শহরে। সেই দুর্যোগের মধ্যেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে একটি খবর। যাতে শোরগোল পড়ে গেছে বাংলা জুড়ে। তা হল, একদা সঙ্ঘ পরিবারের প্রচারক, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করছেন। শুক্রবার সন্ধেয় চার হাত এক হবে। পাত্রী হলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার (Dilip Ghosh Wedding)। 

এই খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় দিলীপ ঘোষের ফোন ভয়েস মেলে ডাইভার্ট করা। কিন্তু রিঙ্কু মজুমদার তেমন নন। দ্য ওয়াল তাঁর সঙ্গে যোগাযোগ করলে রিঙ্কু বলেন, “হ্যাঁ ঠিকই শুনেছেন। কাল আমাদের বিয়ে।”(Dilip Ghosh Marriage)

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনুন

দিলীপ ঘোষের বিয়ের খবরটা সবার আগে হাটের মাঝে এনে ফেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সমাজ মাধ্যমে এ ব্যাপারে পোস্ট করে দেন কুণাল। সে প্রসঙ্গ তুলতেই রিঙ্কু বলেন, “আমি দেখছি তো তাই, আপনারা আর বাকি অনেক সংবাদমাধ্যমে ইতিমধ্যেই দেখাতে শুরু করেছে বিয়ের খবর। আমি নতুন করে আর এই বিষয়ে কীই বা বলব, সেটাই বুঝতে পারছি না”। (Dilip Ghosh Registry)

কীভাবে এই সম্পর্কের শুরু? দ্য ওয়ালকে রিঙ্কু বলেন, “দিলীপের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে ইকো পার্কে। একুশের নির্বাচনের ঠিক আগে আগে। তখন আমার রাজনীতি কেরিয়ার একদম আমার মন মতোই চলছিল। তার পর..”। (Dilip Ghosh Would be Wife)

তার পর থেকে কয়েক বার দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে গিয়েছেন রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের মা তখন গ্রামের বাড়ি থেকে এসে নিউটাউনে ওই বাড়িতেই থাকতেন। রিঙ্কুকে পছন্দ হয়ে যায় দিলীপ ঘোষের বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষের।

দিলীপকে নাড়ু বলে ডাকেন তাঁর মা। তিনি জেদ ধরেন, নাড়ু ভোটে হেরে গেছে। এখন কাজের চাপ নেই। বেচারা একা পড়ে গেছে। এবার বিয়েটা করে নিক। নইলে কে দেখবে ওকে!  
শেষমেশ নাকি মায়ের পীড়াপীড়িতে বিয়েতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ। এদিন দ্য ওয়ালকে রিঙ্কু বলেন, অনেকে একটা ভুল কথা বলছেন। দিলীপ আর আমার চার হাত এক হবে ঠিকই। তবে আমি ওঁর হাত ধরে বিজেপিতে আসিনি। আমি বিজেপিতে এসেছি ২০১৩ সালে। 

রিঙ্কুকে প্রশ্ন করা হয়, বিজেপিতেই কেউ কেউ বলছেন, দিল্লির নেতারা চাইছেন না দিলীপ ঘোষ এখনই বিয়েটা করুক! তা শুনে রিঙ্কু বলেন, “আসলে আমার এই বিষয়ে কিছুই জানা নেই। সত্যি কথা বলতে আমি বিয়ের মতো একটা ব্যক্তিগত বিষয় কোনওভাবেই রাজনীতির ময়দানে আনতে চাইছি না। আর কেউ কেনই বা মানা করবে, সেটাই বুঝতে পারছি না!”

কাল কখন, কীভাবে বিয়ে হবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে রিঙ্কু সোজা জানিয়ে দেন— এ বিষয়ে কোনও কিছুই তিনি জানাতে ইচ্ছুক নন। প্রয়োজনে দিলীপের সঙ্গে যোগাযোগ করা হোক। তিনিই সবটা বলতে পারবেন।


```