Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুখ্য়মন্ত্রীকে কু-কথা বলায় মামলা, দুর্গাপুরের আদালতে জামিন পেলেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী সম্পর্কে কু-কথা বলায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে।

মুখ্য়মন্ত্রীকে কু-কথা বলায় মামলা, দুর্গাপুরের আদালতে জামিন পেলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 20 April 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মুখ্যমন্ত্রী সম্পর্কে কু-কথা বলায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই মামলাতেই শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন তিনি। 

মার্চ মাসের ২৫ তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কু কথা বলে বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। তারপরেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল। গত মাসের ২৭ তারিখ  দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা কাজল দাস দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এই কু-কথায় শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি, সম্মানহানি হয়েছে সমস্ত মহিলার। 

জামিন নিতে শনিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজিরা দেন তিনি।  দিলীপ ঘোষের আইনজীবী বিচারকের কাছে পুরো ঘটনা তুলে ধরেন। তারপরেই সমস্ত দিক বিবেচনা করে বিচারক দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করেন। সরকার পক্ষের আইনজীবী কোনও বিরোধিতা করেননি।

এরপর দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের সঙ্গে দেখা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কথা বলেন তাদের সাথে। বাইরে বেড়িয়ে এসে দিলীপ ঘোষ বলেন, "যেখানে আমি যাই সেখানেই আমার নামে ঝুড়ি ঝুড়ি মামলা হয়। অসুবিধে নেই। আর যারা নির্বাচনের সময় মারামারি অশান্তি করছে তারা বুঝে গেছে এই ভোটের পর অনাথ হয়ে যাবে। ৪ তারিখ শেষ হাসি বিজেপি হাসবে, সময়ের অপেক্ষা শুধু।" 

এদিন দুপুরে মহকুমা আদালতের সামনে একটি হোটেলে দুপুরের খাবার খান। এর আগে দুর্গাপুর পশ্চিমের সমস্ত মণ্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে বিধাননগরের অমরাবতী ডিফেন্স কলোনিতে সংযুক্ত মোর্চার একটি সম্মেলনে যোগ দেন।


```