
শেষ আপডেট: 4 June 2023 05:47
দ্য ওয়াল ব্যুরো: ডেভিড ওয়ার্নার, বিশ্ব ক্রিকেটে বহুল চর্চিত একটা নাম। প্রায়শই দেখা যায় অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেন তিনি। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তিনি রয়েছেন অজি স্কোয়াডে। এমনকী অ্যাসেজ সিরিজেও তাঁর ওপরেই ভরসা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির পরই ওয়ার্নারের অবসর নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই দাবি করেছিলেন, ওই সিরিজের পরই অবসর নেবেন তিনি। কিন্তু বাস্তবে সেটা হয়নি।
কবে ওয়ার্নার অবসর নিচ্ছেন? সেই ব্যাপারে মুখ খুললেন কিংবদন্তি। তিনি বলেন, 'আমাকে রান করতে হবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপই সম্ভবত কেরিয়ারের ইতি। যদি রান করতে পারি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি খেলতে পারি, সেটাই আমার শেষ টুর্নামেন্ট।’
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতেই, ওয়ার্নার ২০২৪ সাল পর্যন্ত খেলার ইঙ্গিত দিয়ে রেখেছেন ঠিকই। তবে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাসেজ সিরিজে পারফরম্যান্স খারাপ হয়, তবে তার আগেই অবসর ঘোষণা করে দিতে পারেন তিনি। ওয়ার্নার তাঁর কেরিয়ারে ১০৩টি টেস্ট খেলেছেন। ২৫টি শতরান রয়েছে তাঁর। এখন দেখার কোথায় থামবেন তিনি।
আসন্ন ক্রিকেট যুদ্ধ নিয়ে কী ভাবছেন অজি ওপেনার? ওয়ার্নারের কথায়, 'প্রতিটা ম্যাচই কেরিয়ারের শেষ বলে মনে করে আমি খেলি। আরও পরিশ্রম করে যেতে চাই।আমার নতুন ইনিংস শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেই।’ এরপরই তিনি যোগ করেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাসেজ সিরিজে ভাল পারফরম্যান্স করতে চাই। ওয়ার্নারের লক্ষ্য পাকিস্তান সিরিজে সুযোগ পাওয়া।'
কর্নাটকের শিক্ষা, ছেড়ে যাওয়া শরিকদের সঙ্গে কথা বিজেপির, অমিত শাহ-চন্দ্রবাবু বৈঠক