Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন! অক্সিজেন মাস্ক পরে নেভালেন দমকল কর্মীরা, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন! অক্সিজেন মাস্ক পরে নেভালেন দমকল কর্মীরা, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 25 May 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার মঙ্গলাহাটে আগুন। রবিবার সকালে মডার্ন মঙ্গলাহাট এলাকার একটি চারতলা ভবনের উপরের তলায় আগুন লাগে। তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় সামনের নিত্যধন মুখার্জি রোড। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ন’টা নাগাদ হাট শুরু হতেই দোকানদার ও স্থানীয়রা আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। আগুন প্রথমে লাগে মডার্নহাট বিল্ডিংয়ের তিনতলায়। এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশে।

দমকল সূত্রে জানা গিয়েছে, ওই চারতলা বাড়িটিতে জলের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। উপরতলার জলাধারটিও ছিল ফাঁকা। এছাড়া অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। ফলে আগুন নেভানোর কাজ শুরু করতে বেগ হয়েছে দমকলকর্মীদের। মুখে অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তাঁরা। চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা।

বলা হচ্ছে, মঙ্গলাহাটে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে যেগুলিতে মজুত থাকে জামা-কাপড়। বাঁশ ও কাঠের তৈরি হওয়ায় সেই দোকানগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। আগুনের ভয়াবহতা এতটাই যে দমকলের গাড়িগুলোও ভিতরে ঢুকতে পারছে না। তাই দোকানদারদের আপাতত দোকান বন্ধ রাখার অনুরোধ করেছে দমকল।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে তৎপরতা। দমকল জানিয়েছে, আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সব দোকানের শাটার বন্ধ থাকায় এক এক করে সেগুলি খুলে পরীক্ষা করা হচ্ছে ভিতরে কোনও আগুন রয়ে গিয়েছে কি না।

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালেও মঙ্গলাহাটে বড় অগ্নিকাণ্ড হয়েছিল। সেই সময় বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারের ঘটনার পর সেই স্মৃতি আরও একবার তাজা হয়ে উঠেছে স্থানীয়দের মনে। আর একটাই কথা উঠছে। কয়েকবছর আগে এমন ঘটনা থেকেও শিক্ষা নিল না কেউই। যার ফল আজকের আগুন।


```