Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গোবরডাঙা ও গাইঘাটা থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

অভিযুক্তর আইনজীবী মুকুল বিশ্বাস বলেন, গ্রেফতারির সময় ফৌজদারি আইন বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে, তা মানা হয়নি।

গোবরডাঙা ও গাইঘাটা থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 March 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: খুনের মামলায় এক নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে লকআপে অত্যাচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনায় উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা ও গাইঘাটা থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক-২ প্রদীপ কুমার অধিকারী (Departmental inquiry against police officers)।

একই সঙ্গে পুলিশকে কুড়ি হাজার টাকা জরিমানাও করেছেন বিচারপতি। এছাড়াও সেদিনের থানার সিসিটিভি ফুটেজ এবং জিডি খাতা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগে তাঁর শিক্ষক ভাইকে গ্রেফতার করেছিল। পুলিশ। অভিযোগ, লকআপে তার উপর অকথ্য অত্যাচার করা হয়। ওই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। এরপরই অভিযুক্তর জামিন মঞ্জুর করে আদালত। একইসঙ্গে গোবরডাঙা ও গাইঘাটা থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বিচারক।

অভিযুক্তর আইনজীবী মুকুল বিশ্বাস বলেন, গ্রেফতারির সময় ফৌজদারি আইন বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে তা মানা হয়নি। তাছাড়া পুলিশ লকআপে অত্যাচারের অভিযোগও আদালত খতিয়ে দেখছে। যদিও এ ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```