Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ওএমআর শিট সংরক্ষণ নিয়ে এসএসসির সঙ্গে সহমত নয় শিক্ষা দফতর! কেন?

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে।

ওএমআর শিট সংরক্ষণ নিয়ে এসএসসির সঙ্গে সহমত নয় শিক্ষা দফতর! কেন?

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 January 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। তাতেই উঠে এসেছে ওএমআর শিট সংক্রান্ত একাধিক অভিযোগ। এ ব্যাপারে স্বচ্ছতা আনতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। 

শিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষক নিয়োগের পরীক্ষায় এখন থেকে আর এক বছর নয় ওএমআর শিট ১০ বছর সংরক্ষণ করে রাখা হবে। এ বিষয়ে উচ্চ শিক্ষা দফতরের তরফে প্রক্রিয়াও শুরু হয়েছে।
 

বস্তুত, ২০১৬ সালের আগে এসএসসি চাকরিপ্রার্থীদের খাতায় লিখে পরীক্ষা দিতে হত। খাতা সংরক্ষণের সময়সীমা ছিল তিন বছর। ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয়। তখন খেকেই ওএমআর শিট ব্যবহার শুরু হয়। যা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হত। 

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেনিয়মের জেরে এর সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে ২ বছর পর্যন্ত করতে চেয়েছিল এসএসসি। তাতে সায় দেয়নি রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। দফতরের তরফে এসএসসিকে জানানো হয়েছে, দু’বছরের পরিবর্তে সময়সীমা ১০ বছর করা হোক। তাতে বিতর্ক এড়ানো যাবে।

জানা যাচ্ছে, সামনেই প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষা দিয়েই  ওএমআর শিট ১০ বছর পর্যন্ত সংরক্ষণের প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য।


```