Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১৫ বার পাইলট সেজে বিমানে! দিল্লি বিমানবন্দর থেকে ‘ছদ্মবেশী’কে পাকড়াও করল সিআইএসএফ

দ্য ওয়াল ব্যুরো: পরনে লুফৎহানসা এয়ারলাইন্সের পাইলটের পোশাক। কোনও সিকিউরিটি চেকিংয়ের ব্যাপারই নেই। সটান চেপে বসেছেন বিমানে। দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে এমনই এক ছদ্মবেশী পাইলটকে পাকড়াও করেছে সিআইএসএফ। পুরোপুরি পাইলটের সাজে ওই ব্যক্

১৫ বার পাইলট সেজে বিমানে! দিল্লি বিমানবন্দর থেকে ‘ছদ্মবেশী’কে পাকড়াও করল সিআইএসএফ

শেষ আপডেট: 19 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পরনে লুফৎহানসা এয়ারলাইন্সের পাইলটের পোশাক। কোনও সিকিউরিটি চেকিংয়ের ব্যাপারই নেই। সটান চেপে বসেছেন বিমানে। দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে এমনই এক ছদ্মবেশী পাইলটকে পাকড়াও করেছে সিআইএসএফ। পুরোপুরি পাইলটের সাজে ওই ব্যক্তিকে দেখে রীতিমতো হইচই কাণ্ড বিমানবন্দরে। নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে শেষে কি না পাইলট সেজে বিমানে? কোনও আততায়ী নয় তো? ঘটনা গতকাল, মঙ্গলবারের। সিআইএসএফ জানিয়েছে, ওই ছদ্মবেশীর নাম রাজন মেহবুবানি। বয়স পঞ্চাশের কোঠায়। পাইলট সেজে কলকাতাগামী এয়ার এশিয়ার বিমানে চেপে বসেছিলেন রাজন। সিআইএসএফ পাকড়াও করতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। অপরাধ স্বীকার করে জানান, তিনি কোনও সন্ত্রাসবাদী নন। নিছকই একজন ‘টিকটক আর্টিস্ট।’ নানারকম পোশাকে সেজে ফোটো তুলতে ভালবাসেন। আর পাইলট সাজলে সিকিউরিটি চেকিংয়ের ঝক্কি পোহাতে হয় না। লম্বা লাইনেও দাঁড়াতে হয় না। তাই এই ফন্দি। ধৃতের বয়ান শুনে অবশ্য মোটেই খুশি হননি সিআইএসএফের কর্তারা। বারংবার তাঁকে জেরা করে জানা যায়, একবার নয় বরং ১৫ বার এমন পাইলট সেজে নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়েছেন তিনি। এমনকী তাঁর কাছে পাইলটের যে আইডি কার্ড ও নথিপত্র রয়েছে, সেসবও ভুয়ো। সিআইএসএফের এক অফিসারের কথায়, দিল্লির বসন্তকুঞ্জের বাসিন্দা রাজন। ব্যাঙ্ককেক গিয়ে লুফৎহানসা এয়ারলাইন্সের ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন। তারপর সেই আইডি নিয়ে এবং লুফৎহানসা এয়ারলাইন্সের পাইলটের মতো পোশাক পরে দিনের পর দিন বিমানে চেপে দেশ-বিদেশ ঘুরে বেরিয়েছেন। এমন সাজে নিজের ইউটিউব ও টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোডও করেছিলেন রাজন। গত সোমবার জার্মান বিমানসংস্থার চিফ সিকিউরিটি অফিসার সিআইএসএফকে সতর্ক করে জানান, লুফৎহানসা এয়ারলাইন্সের পাইলটের সাজে এক সন্দেহজনক যাত্রীকে প্রায়ই দেখা যাচ্ছে বিমানে। তাঁর সঙ্গে বিমানসংস্থার কোনও যোগসূত্র নেই। এরপরেই তক্কে তক্কে ছিল সিআইএসএফ। গতকাল হাতেনাতে ধরা হয় রাজনকে। শুধুমাত্র টিকটক ভিডিও আপলোড ও কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য তিনি এই কাজ করছিলেন নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

```