Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উহানে ফাঁকা রাস্তায় পড়ে আছে মৃতদেহ, মুখে ফেস মাস্ক, হাতে বাজারের ব্যাগ

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল চিনের উহান শহর থেকে। শহরের ১ কোটি ১০ লক্ষ মানুষকে এখন সংক্রমণের আশঙ্কায় আলাদা করে রাখা হয়েছে। শহরের দোকানপাট বন্ধ। রাস্তাঘাটও প্রায় শূন্য। এর মধ্যে গত বৃহস্পতিবার সকালে একটি দোক

উহানে ফাঁকা রাস্তায় পড়ে আছে মৃতদেহ, মুখে ফেস মাস্ক, হাতে বাজারের ব্যাগ

শেষ আপডেট: 31 January 2020 08:54

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল চিনের উহান শহর থেকে। শহরের ১ কোটি ১০ লক্ষ মানুষকে এখন সংক্রমণের আশঙ্কায় আলাদা করে রাখা হয়েছে। শহরের দোকানপাট বন্ধ। রাস্তাঘাটও প্রায় শূন্য। এর মধ্যে গত বৃহস্পতিবার সকালে একটি দোকানের সামনে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন বিদেশি সাংবাদিকরা। রাস্তায় যে অল্প দু'-একজন বেরিয়েছেন, তাঁরাও কেউ মৃত ব্যক্তির কাছে যাচ্ছেন না। সকলেরই আশঙ্কা করোনাভাইরাসের সংক্রমণে ওই ব্যক্তি মারা গিয়েছেন। মৃত ব্যক্তির মুখে রয়েছে ফেস মাস্ক। সম্ভবত করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি ওই মুখোশ পরেছিলেন। তাঁর চুল সাদা। এক হাতে ধরা আছে প্লাস্টিকের শপিং ব্যাগ। সাংবাদিকরা মৃতদেহটি দেখার কিছুক্ষণের মধ্যে সেখানে আসে এমার্জেন্সি ভেহিকল। তাতে ছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। তাঁরা দেহটি তুলে নিয়ে যান। এক সাংবাদিক জানিয়েছেন, মৃত ব্যক্তি পড়েছিলেন আসবাবের দোকানের সামনে। এক স্বাস্থ্যকর্মী তাঁর দেহটি নীল রং-এর কম্বলে ঢেকে দেন। যতদূর মনে হয়, মৃতের বয়স ষাটের কোঠায়। তিনি কীভাবে মারা গেলেন জানা যায়নি। পুলিশ এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এসম্পর্কে কিছু জানাতে চাননি। কিন্তু রাস্তায় মরে পড়ে থাকা মানুষটিকে ঘিরে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। এক মহিলাকে মৃত ব্যক্তির কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তাঁর সন্দেহ, করোনাভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ওই ব্যক্তি। তাঁর কথায়, "ভয়ংকর ঘটনা। এখন বহু মানুষ এইভাবে মারা যাচ্ছেন।" গত বছরের শেষের দিকে উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখনও পর্যন্ত চিনে মারা গিয়েছেন ২১৩ জন। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। চিন থেকে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে ওই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল হেলথ এমার্জেন্সি জারি করেছে।

```