
শেষ আপডেট: 16 November 2022 11:22
দ্য ওয়াল ব্যুরো: রাত থেকেই স্টেশন চত্বরে পড়ে ছিল একটি লাল স্যুটকেস। বেলা বাড়তেই সন্দেহ হয় স্থানীয়দের। থানায় খবর দেন তাঁরা। পুলিশ এই সেই স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন সকলে। লাল স্যুটকেসে বন্দি করে রাখা ছিল এক যুবকের মৃতদেহ (dead body stuffed in suitcase)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পাঞ্জাবের জলন্ধরে (Jalandhar)। সূত্রের খবর, জলন্ধর সিটি রেল স্টেশনের বাইরে সোমবার রাত থেকেই পড়ে ছিল লাল রঙের একটি স্যুটকেস। মঙ্গলবার সকালেও স্যুটকেসটি একইভাবে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। থানায় খবর দেন তাঁরা। জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আসে ফরেন্সিক দলও। এরপর ব্যাগ খুলতেই চমকে ওঠেন সকলে।
দেখা যায়, স্যুটকেসের মধ্যে রাখা আছে এক যুবকের মৃতদেহ। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। মৃতের আঙুলে একটি আংটি ছিল, যা দেখে মনে করা হচ্ছে ওই যুবকের নাম শামিম। জিআরপি এসিপি ওম প্রকাশ জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ঘটনার বিষয়ে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা।
সেই ফুটেজে দেখা যায়, ৩০-৩৫ বছর বছর বয়সি এক যুবক এসে স্যুটকেসটি রেখে দিয়ে গেছেন। এরপর স্টেশনে ঢুকে যেতে দেখা যায় তাঁকে।
শামিম নাম ওই যুবককে খুন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া যুবকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।