
শেষ আপডেট: 8 April 2023 09:19
দ্য ওয়াল ব্যুরো: দলিত সম্প্রদায়ভুক্ত এক মহিলাকে ধর্ষণ করে (Dalit Woman Raped) জীবন্ত জ্বালিয়ে দেওয়ার (set on fire) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বার্মার জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। অভিযুক্তের নাম শাকুর। তদন্তকারীরা জানিয়েছেন, শাকুরের বাড়ি নির্যাতিতা মহিলার বাড়ির কাছেই। তারা পূর্বপরিচিত ছিল।
বৃহস্পতিবার শাকুর ওই মহিলাকে প্রথমে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর প্রমাণ লোপাটের জন্য মহিলাকে খুন করার পরিকল্পনা করে সে। পেট্রোল বা ওই জাতীয় কোনও দাহ্য পদার্থ নিগৃহীতার গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। তারপর ঘটনাস্থল ছেড়ে পালায়।
মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে যোধপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলা শরীরের অন্তত ৪০ শতাংশ পুড়ে গেছে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ঘটনায় শাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
মধ্যরাতে থানায় হামলা! ফিল্মি কায়দায় লক-আপ থেকে কুখ্যাত ডাকাতকে নিয়ে পালাল দুষ্কৃতীরা