Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আমার উপর তীব্র ঘৃণা ও রাগ মোদীর, গান্ধী পরিবারে মৃত্যুর যন্ত্রণা উনি দেখতে পান না: রাহুল

দ্য ওয়াল ব্যুরো: ইদানীং কালে প্রায় প্রতিটি রাজনৈতিক বক্তৃতাতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে 'নামদার' বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁচা দিয়ে বোঝাতে চেয়েছেন, নেহরু পরিবারের ছেলে হওয়ায় রাহুল অনেক বাড়তি সুবিধা পেয়েছেন। সাধার

আমার উপর তীব্র ঘৃণা ও রাগ মোদীর, গান্ধী পরিবারে মৃত্যুর যন্ত্রণা উনি দেখতে পান না: রাহুল

শেষ আপডেট: 8 January 2019 21:09

দ্য ওয়াল ব্যুরো: ইদানীং কালে প্রায় প্রতিটি রাজনৈতিক বক্তৃতাতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে 'নামদার' বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁচা দিয়ে বোঝাতে চেয়েছেন, নেহরু পরিবারের ছেলে হওয়ায় রাহুল অনেক বাড়তি সুবিধা পেয়েছেন। সাধারণ পরিবারের সন্তান হওয়ায় তিনি তা পাননি। সম্প্রতি একটি বিদেশী সংবাদপত্রের সাক্ষাৎকারে তার জবাব দিলেন রাহুল। তাঁর বক্তব্য, রাজনীতি করা একটি পরিবার থেকে আসায় তিনি বাড়তি সুবিধা পেয়েছেন সন্দেহ নেই। কিন্তু সেজন্য তাঁকে ঠাকুমা ইন্দিরা গান্ধী বা বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডও সইতে হয়েছে। অর্থাৎ বিখ্যাত পরিবারে জন্মের যেমন সুবিধা আছে, তেমন বিপদও আছে। মোদী সেকথা ভেবে দেখেননি। রাহুলের কথায়, আমাদের পরিবারের ওপরে নরেন্দ্র মোদীর খুব রাগ আছে। রাগের বশে তিনি অনেক কথা বলেন। তাঁর কথা আমি মন দিয়ে শুনি। আমি লক্ষ করেছি, তাঁর বক্তব্যে রাগ ও ঘৃণা মিশে থাকে। তিনি আমাকে বলতে চান, তুমি এমন পরিবার থেকে এসেছ যেখানে অনেক সুবিধা পাওয়া যায়। আমি স্বীকার করছি, কথাটা ঠিকই। আমি অস্বীকার করতে পারি না যে, আমার পরিবার অনেক আগে থেকেই রাজনীতিতে আছে। কিন্তু দুঃখের বিষয় হল, তিনি কখনও ভেবেই দেখেননি ঠাকুমা বা বাবার নৃশংস হত্যার প্রভাব আমার ওপরে কেমন পড়তে পারে। গান্ধী পরিবারে হারানোর যন্ত্রণা কতটা। অন্য একটি প্রসঙ্গে রাহুল বলেন, তাঁর সঙ্গে কখনও মোদীর কথা হয়নি। রাহুলের কথায়, মোদী কখনও আমার সঙ্গে কথাবার্তা বলেননি। যখন তাঁর সঙ্গে দেখা হয়, তিনি শুধু বলেন, হ্যালো। উত্তরপ্রদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই রাজ্যে কংগ্রেস অনেক কিছু করে দেখাতে পারে। কংগ্রেসের মতাদর্শ উত্তরপ্রদেশে খুব শক্তিশালী। আমরা নিশ্চিত, উত্তরপ্রদেশে সকলকে চমকে দেওয়ার মতো ফল করব। এই প্রথমবার রাহুল উত্তরপ্রদেশ সম্পর্কে তাঁর পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দিলেন। কিছুদিন আগে জানা যায়, উত্তরপ্রদেশের দুই গুরুত্বপূর্ণ দল সমাজবাদী পার্টি ও বিএসপি তাদের জোট থেকে কংগ্রেসকে দূরে রাখতে চায়। পর্যবেক্ষকদের মতে, সপা এবং বিএসপি যদি কংগ্রেসকে যথেষ্ট সংখ্যক আসন ছাড়তে না রাজি হয়, তাহলে উত্তরপ্রদেশে একাই লড়াই করবে কংগ্রেস। রাহুল বলেন, আমরা সব বিরোধীকে একজোট করতে চাইছি। মিডিয়ায় কয়েকটি দলের বিবৃতি দেখলাম। তারা যাই বলুক, আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। তবে আমি একটা কথা বলতে চাই, কেউ যদি কংগ্রেসকে ছোট করে দেখে তাহলে ভুল করবে।  

```