Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

শিখ মহিলাকে পাগড়ি খুলতে বলল বেঙ্গালুরুর কলেজ, হিজাব বিতর্কের জের চলছেই

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের হিজাব বিতর্কের মধ্যেই এবার এক শিখ পড়ুয়াকে (Sikh Girl) তাঁর পাগড়ি (Turban) খোলার জন্য বলল বেঙ্গালুরুর এক কলেজ। যা নিয়ে ফের নতুন করে বিতর্ক মাথা চাড়া দিয়েছে। কর্নাটকের আদেশের জেরে, এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলেজ কর্

শিখ মহিলাকে পাগড়ি খুলতে বলল বেঙ্গালুরুর কলেজ, হিজাব বিতর্কের জের চলছেই

শেষ আপডেট: 24 February 2022 15:54

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের হিজাব বিতর্কের মধ্যেই এবার এক শিখ পড়ুয়াকে (Sikh Girl) তাঁর পাগড়ি (Turban) খোলার জন্য বলল বেঙ্গালুরুর এক কলেজ। যা নিয়ে ফের নতুন করে বিতর্ক মাথা চাড়া দিয়েছে। কর্নাটকের আদেশের জেরে, এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। হিজাব বিতর্ক নিয়ে উত্তাল দক্ষিণের এই রাজ্যটি। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসায় বাধা দেওয়ার পর থেকেই উত্তেজনা চলছে। উত্তেজনার পারদ, রাজ্যের গন্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। তার মধ্যেই হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের চলছে শুনানি। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত না এই মামলার কোনও রায় আসছে ততক্ষণ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনরকম ধর্মীয় পোশাক পরা যাবে না। এই নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের এক কলেজ এক শিখ মহিলা শিক্ষার্থীকে তাঁর পাগড়ি খোলার কথা বলে। হাইকোর্টের অন্তর্বর্তীকালিন নির্দেশের কারণেই এই সিদ্ধান্ত তাও জানানো হয়। কলেজ কর্তৃপক্ষের কথায়, গত ১৬ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু হলে তারা আদালতের আদেশের বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। আরও পড়ুনঃ মধ্যরাতে বিধানসভা অধিবেশন! রাজ্যপালের টুইট ঘিরে শোরগোল, কী বললেন অধ্যক্ষ কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মেয়েটির পরিবারের সঙ্গেও যোগাযোগ করে। সূত্রের খবর, যদিও মেয়েটির পরিবার এই নির্দেশ মানতে নারাজ। তাঁদের দাবি যে, তাঁদের মেয়ে কখনই পাগড়ি খুলবে না। কারণ হাইকোর্টের নির্দেশে পাগড়ির কথা উল্লেখ নেই। এই বিষয়ে আইনি পদক্ষেপের চিন্তা ভাবনাও করছে ওই মেয়েটির পরিবার। প্রসঙ্গত, কর্নাটকের বিভিন্ন অংশে হিজাবের পক্ষে ও বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হওয়ায় এবং কিছু জায়গায় হিংস্রতা ছড়ালে, সরকার ৯ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে হাইকোর্টের নির্দেশে ১৬ ফেব্রুয়ারি থেকে তা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

```