Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহিলার সঙ্গে সেলফি তুলতে চেয়ে জোরাজুরি, বাধা দেওয়ায় স্বামীকে মারধর! গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের অনুষ্ঠানে মেতেছে গোটা বিশ্ব। ভারতেরও বিভিন্ন জায়গায় রাতে নতুন বছরকে স্বাগত জানাতে পথে নেমেছিল মানুষের ঢল। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। নয়ডার (Noida) এমনই এক অনুষ্ঠানে সেলফি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়

মহিলার সঙ্গে সেলফি তুলতে চেয়ে জোরাজুরি, বাধা দেওয়ায় স্বামীকে মারধর! গ্রেফতার ২

শেষ আপডেট: 1 January 2023 09:30

দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের অনুষ্ঠানে মেতেছে গোটা বিশ্ব। ভারতেরও বিভিন্ন জায়গায় রাতে নতুন বছরকে স্বাগত জানাতে পথে নেমেছিল মানুষের ঢল। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। নয়ডার (Noida) এমনই এক অনুষ্ঠানে সেলফি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বচসা থেকে হাতাহাতি, নিউ ইয়ার পার্টিতে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড (Clash in New Year Party)। অনুষ্ঠানের রঙ নিমেষে ফিকে হয়ে যায়। ঘটনায় চারজন আহত হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

কী ঘটেছিল?

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার গৌড় সিটি অ্যাভিনিউ নামে এক আবাসনে ছিল বর্ষবরণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, অনুষ্ঠানেই আবাসনের দু'জন মহিলা আবাসিকের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে কয়েকজন ব্যক্তি। কিন্তু দুই আবাসিকই রাজি ছিলেন না, সেই সময় অভিযুক্তরা জোরাজুরি শুরু করে।

এই ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলাদের স্বামীদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় অভিযুক্তদের। সেই বচসা শেষে গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অভিযুক্তরা ওই মহিলাদের স্বামীদের সঙ্গে অভদ্রতা শুরু করে এবং মারধর করে। বাধা দিলে আবাসনের নিরাপত্তারক্ষী ও অন্যান্যদের ওপর চড়াও হয়।

এমন অপ্রীতিকর ঘটনার পরেই বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেফতার করে। এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

মহারাষ্ট্রের কারখানায় বিধ্বংসী আগুন, ভিতরে আটকে শ্রমিকরা


```