Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গ্রাম পঞ্চায়েত প্রধান পদে বসেছেন বাংলাদেশি নাগরিক! রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

মালদহের চাঁচলের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা।

গ্রাম পঞ্চায়েত প্রধান পদে বসেছেন বাংলাদেশি নাগরিক! রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 6 February 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে সৌদি আরব থেকে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার পঞ্চায়েত ভোটে জিতে প্রধান পদে বসার অভিযোগ উঠল এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী দু সপ্তাহের মধ্যে মহকুমা শাসককে এই ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

মালদহের চাঁচলের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা। অভিযোগ, তিনি আদৌ ভারতীয় নন, তিনি বাংলাদেশি নাগরিক। ভুয়ো জাতিগত শংসাপত্র বের করে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং জেতার পর এই মুহূর্তে তিনি পঞ্চায়েত প্রধান! যদিও লাভলি খাতুনের দাবি, তিনি ভারতীয় নাগরিক এবং তাঁর কাছে যাবতীয় প্রমাণপত্র রয়েছে।  

গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিতেই তাঁরা একাধিকবার বিডিওর কাছে জানিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই অভিযোগ জানান হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, লাভলি খাতুনের জন্ম বাংলাদেশে। তারপর এদেশে আসার পর তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। পরে এক ভারতীয়র সঙ্গে তাঁর বিয়ে হয়। নথি বিকৃত করে লাভলি খাতুন জাল শংসাপত্র বের করেছেন বলেই দাবি।

কলকাতা হাইকোর্টে মামলা ওঠার পর দুই পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি অমৃতা সিনহা। তারপর নির্দেশ দেন, আগামী ১২ ফেব্রুয়ারি সমস্ত অভিযোগ শুনতে হবে মালদহের চাঁচলের মহকুমা শাসককে। পাশাপাশি লাভলি খাতুনকে তাঁর ভারতীয় হওয়ার সব নথি হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। পাশাপাশি, মহকুমা শাসককেও হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে। ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। 


```