Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’

গার্ডেনরিচের ঘটনাস্থলে মমতা, মাথায় ব্যান্ডেজ নিয়েই দেখলেন উদ্ধারকাজ, গেলেন হাসপাতালেও

গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গার্ডেনরিচের ঘটনাস্থলে মমতা, মাথায় ব্যান্ডেজ নিয়েই দেখলেন উদ্ধারকাজ, গেলেন হাসপাতালেও

শেষ আপডেট: 18 March 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন। কিন্তু কলকাতায় এমন দুর্ঘটনার খবর পেয়ে মাথায় ব্যান্ডেজ নিয়েই সকাল ৯ টা ১৫ নাগাদ ঘটনাস্থলে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু। 

এদিন গাড়ি থেকে নেমে সরু গলি দিয়ে বেশ খানিকটা হেঁটে ঘটনাস্থলে যান মমতা। সেই সময় সেখানে ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সকলের সঙ্গে তিনি খতিয়ে দেখেন উদ্ধারকাজ। 

ঘটনাস্থল পরিদর্শন করে ওই বহুতল বেআইনি ছিল বলেই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিল্ডিংয়ের নীচে যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। এই নির্মাণ কীভাবে হচ্ছিল, কোনও আইনি বৈধতা হয়েছিল কিনা, সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে।"

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন তিনিও। ইতিমধ্যেই ওই নির্মীয়মান বাড়ির প্রোমোটারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

মমতা লিখেছেন, ‘‘গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। মৃতদের পরিবারকে এবং আহতদের আমরা ক্ষতিপূরণ দেব। ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’

এদিন ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সকালে মর্মাহত। দুজন মারা গেছেন। যার মধ্যে আমি খবর পেলাম একজনের পা আটকে আছে। উদ্ধারকাজ যত তাড়াতাড়ি হবে তত ভালো। শোকস্তব্ধ আমি। বেআইনি কাজ করলে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে পদক্ষেপ করার জন্য জানিয়েছি।"

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় হাসপাতালে পৌঁছন। সেখানেই বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে যাঁরা আছেন তাঁদের অবস্থা স্থিতিশীল।"

এর আগে সকালে ঘটনাস্থল থেকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বহুতলটি যে বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল, তা তিনি মেনে নিয়েছেন তিনিও। তবে তাঁর দাবি ছিল, বাম আমলের থেকেই বেআইনি নির্মাণ শুরু হয়। 


```