Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কেরলে মুরগির ডিমে সবুজ কুসুম, অবাক কাণ্ডের রহস্য ফাঁস করলের বিজ্ঞানীরা

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ মুরগির ডিমে সবুজ রঙের কুসুম। তবে খেতে একেবারে হলুদের মতোই স্বাভাবিক। রংটাই যা আলাদা। আর সেটা একটা মুরগির নয়। একই হ্যাচারিতে থাকা ছ’টি মুরগি একই রমক সবুজ কুসুমের ডিম পেড়ে চলেছে। আর তা দেখে সকলেই তাজ্জব। কেরলেই ওই অবা

কেরলে মুরগির ডিমে সবুজ কুসুম, অবাক কাণ্ডের রহস্য ফাঁস করলের বিজ্ঞানীরা

শেষ আপডেট: 30 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ মুরগির ডিমে সবুজ রঙের কুসুম। তবে খেতে একেবারে হলুদের মতোই স্বাভাবিক। রংটাই যা আলাদা। আর সেটা একটা মুরগির নয়। একই হ্যাচারিতে থাকা ছ’টি মুরগি একই রমক সবুজ কুসুমের ডিম পেড়ে চলেছে। আর তা দেখে সকলেই তাজ্জব। কেরলেই ওই অবাককাণ্ডের উত্তর মিলল অবশেষে। জানা গেল, ওষধি গাছের দানা খেয়েই এমন সবুজ কুসুমের ডিম পারছে মুরগিগুলি। কেরলের মালাপ্পুরম জেলার ওথুক্কুঙ্গুলের ওই হ্যাচারির মালিক এ কে সইবুদ্দিন মুরগিরা অমন ডিম পাড়ছে দেখে প্রথমে হকচকিয়ে যান। তারপরে সেটা তিনি খেয়েও দেখেন। তাঁর দাবি, একেবারে স্বাভাবিক ডিমের মতোই স্বাদ। এর পরে তিনি কেরল ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি (কেভিএএসইউ)-র সঙ্গে যোগাযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওই মুরগিগুলি ও তাদের পাড়া ডিম নিয়ে গবেষণা শুরু করেন। এবার তাঁরা জানালেন অমন সবুজ কুসুমের রহস্য। বিজ্ঞানীদের দাবি, মুরগিগুলির খাদ্যভাসে বদল আনতেই কুসুমের রং হলুদ হয়ে গেছে।

আরও পড়ুন

মহারাষ্ট্রে সরকারি কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতিদিন হবে থার্মাল স্ক্রিনিং

মাস ন’য়েক আগে সইবুদ্দিন দেখেন তাঁর পালন করা মুরগির পাড়া একটি ডিমের কুসুম সবুজ রঙের। প্রথমে তিনি বা তাঁর পরিবারের কেউ ওই ডিম খাননি। এটা খাওয়া ঠিক হবে কিনা সেটাই বুঝতে পারেননি তাঁরা। এর পরে দেখেন প্রতিদিনই ওই মুরগিটি সবুজ কুসুমের ডিম পেড়ে চলেছে। তারপরে দেখা যায়, একে একে আরও অনেক মুরগিই সবুজ কুসুমের ডিম পাড়ছে। তখনই বিশ্বিবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। কেভিএএসইউ-র গবেষকরা জানিয়েছেন, প্রথমেই মনে করা হয়েছিল খাদ্যভাসের জন্যই এমন কাণ্ড। সেই কারণে, মুরগিগুলিকে বিশ্ববিদ্যালয়ে রেখে সাধারণ দানা খাবার দেওয়া হয়। এর কিছুদিন পর থেকেই দেখা যায় মুরগিগুলি সাধারণ ডিম পাড়ছে। কুসুমের রং একেবারে স্বাভাবিক। এর পরে হ্যাচারির মালিক এ কে সইবুদ্দিন জানিয়েছেন, তিনি সাধারণ দানা শস্য খাওয়ান না মুর‌গিদের। তিনি বিভিন্ন ওষধি গাছের বীজ খাওয়ান। গবেষকদের বক্তব্য শোনার পরে তিনি দাবি করেছেন, এটি তাঁর ফার্মের জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর ফল। https://www.facebook.com/SHIHABBOBKA/posts/10218862703096843 হ্যাচারি মালিক সইবুদ্দিন চাইছেন এমন আরও মুরগি পালন করতে চান যারা সবুজ কুসুমের ডিম পাড়বে। তবে এখনই তিনি ওই ডিম বিক্রি করতে রাজি নন। বরং, চাইছেন ওই সব ডিম থেকে আরও মুরগি হোক। তারাও সবুজ কুসুমের ডিম পাড়ুক।

```