Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, মেদিনীপুরে হাসপাতাল ভাঙচুর, আটক ৭

 চিকিৎসার গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চলল ভাঙচুর।

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, মেদিনীপুরে হাসপাতাল ভাঙচুর, আটক ৭

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

শেষ আপডেট: 6 May 2024 09:29

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চলল ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে এসে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। ইতিমধ্যেই ঘটনাটিতে সাতজনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।

রবিবার রাত দশটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন প্রসূতি রিনা খাতুনের। তাঁর বাড়ি কোতোয়ালি থানার বেণেডিহি গ্রামে। পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিনা। এরপর সন্তান প্রসবের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রসূতির পরিবারদের সদস্যদের সেবিষয়ে জানিয়ে দেন চিকিৎসকেরা। যদিও পরিবারের দাবি, তাঁরা এবিষয়ে কিছুই জানতেন না। 

রবিবার রাতে উত্তেজিত হয়ে মাতৃমা বিভাগে ভাঙচুর চালায় প্রসূতির আত্নীয়স্বজন। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বিক্ষোভের জেরে ওই হাসপাতালে কিছুক্ষণের জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গোলমাল থামাতে গিয়ে দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটিতে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```