Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরে শৃঙ্খলা কমিটি গড়ে দিল তৃণমূল

এই মুহর্তে ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও রাজ্যে আরও শক্তিশালী হয়েছে তৃণমূল।

সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরে শৃঙ্খলা কমিটি গড়ে দিল তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়. চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের নেতৃত্ব।

শেষ আপডেট: 25 November 2024 20:08

দ্য ওয়াল ব্যুরো: দলে শৃঙ্খলা আনতে এবার আরও তৎপর রাজ্যের শাসকদল। সোমবার দলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরে তিনটি বিশেষ শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে দলের জাতীয় ওয়ার্কিং কমিটিতে এদিন আরও পাঁচ নেতাকে অন্তর্ভুক্ত করা হল। এতদিন তৃণমূলেের জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ছিল ২২ জন। এদিন নতুন করে পাঁচজনকে অন্তর্ভুক্ত করার পর এই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৭। নতুন পাঁচজন সদস্য হলেন-বিমান, বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া , মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান।

উপ নির্বাচনে বিপুল জয়ের জন্য রাজ্যবাসীকে এদিন নতুন করে আরও একবার অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একথা জানিয়ে এদিনের সাংবাদিক বৈঠক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরের শৃঙ্খলা রক্ষার জন্য এদিন তিনটি ডিসিপ্লিনারি কমিটি গড়ে দেওয়া হয়েছে।

সংসদের কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমূল হক। বিধা্নসভার জন্য গঠিত ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্য়ায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। একইভাবে দলের অভ্যন্তরের শৃঙ্খলা দেখার কমিটিতে রয়েছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি হল জাতীয় ওয়ার্কিং কমিটি। সোমবার দলের নিয়মরক্ষার এই বৈঠক ডাকা হয়েছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন, রাজেশ ত্রিপাঠি, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস,  অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, সুস্মিতা দেব, গৌতম দেব, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, বীরবাহা হাঁসদা, বুলুচিক বরাইক, অসীমা পাত্র-প্রমুখেরা।

এই মুহর্তে ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও রাজ্যে আরও শক্তিশালী হয়েছে তৃণমূল। অন্যান্য রাজ্যেও সাংগঠনিক একথা মনে করিয়ে চন্দ্রিমা বলেন, তৃণমূল আর আঞ্চলিক দল নয়, সর্বভারতীয় দল। এখন থেকে সেটাই লেখা হবে।


```