Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এবার রেশন দোকানেও কেন্দ্রের নজরদারি! বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ, ক্ষুব্ধ ডিলাররা

এখন থেকে রাজ্যের রেশন ব্যবস্থার উপরও প্রতিনিয়ত নজরদারি চালাবে কেন্দ্র। কোন গ্রাহক রেশন সামগ্রী সংগ্রহ করলেন, কারা করলেন না, মাসের শেষে বাড়তি খাদ্য সামগ্রীর পরিমাণ কত, এখন থেকে এসবের নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রে।

এবার রেশন দোকানেও কেন্দ্রের নজরদারি! বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ, ক্ষুব্ধ ডিলাররা

শেষ আপডেট: 18 January 2024 10:55

দ্য ওয়াল ব্যুরো: খন থেকে রাজ্যের রেশন ব্যবস্থার উপরও প্রতিনিয়ত নজরদারি চালাবে কেন্দ্র। কোন গ্রাহক রেশন সামগ্রী সংগ্রহ করলেন, কারা করলেন না, মাসের শেষে বাড়তি খাদ্য সামগ্রীর পরিমাণ কত, এখন থেকে এসবের নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রে।

সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি এ ব্যাপারে দেশের সবকটি রাজ্যকে একটি নির্দেশিকা পাঠিয়েছে খাদ্যমন্ত্রক। তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের রেশন ব্যবস্থার মোট খাদ্য সামগ্রীরর পরিমাণ, বরাদ্দ এবং বণ্টন-সহ বিস্তারিত রিপোর্ট প্রতিনিয়ত পাঠাতে হবে। অনলাইন সিস্টেমেই এই কাজ করার নির্দেশ জারি হয়েছে। এমনকী কোনও রাজ্যে নতুন করে কোনও ডিলারের নাম নথিভুক্ত হলে বা কাউকে বাদ দেওয়া হলে, সেটাও জানাতে হবে কেন্দ্রকে।

কেন? খাদ্যমন্ত্রকের জারি করা নির্দেশিকায় কারণ হিসেবে বলা হয়েছে, দেশের সমস্ত রেশন দোকানের আপডেট তথ্য মন্ত্রকের কাছে থাকলে ‘এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা’য় গ্রাহক নিজের র্কাড দেখিয়ে দেশের যেকোনও রেশন দোকান থেকে তার সামগ্রী সংগ্রহ করতে পারবেন। 

কেন্দ্রের এমন সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ রেশন ডিলারদের সংগঠনগুলি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, "রেশনের প্রচারে সরকার কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু যাঁরা এই গণবণ্টন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন সেই ডিলারদের কমিশন বৃদ্ধির দিকে সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই।"

তাঁর কথায়, "নজরদারি অবশ্যই চালানো হোক, কিন্তু তার আগে ডিলারদের আর্থিক সহায়তার বিষয়টি কেন্দ্রকে দেখতে হবে।"

এর আগে রেশন দোকানে মোদীর ছবি টাঙানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এই খাতে কেন্দ্র ২২ কোটি টাকা বরাদ্দও করে। এর পাশাপাশি এবার থেকে রেশনে মোদীর ছবিওয়ালা ব্যাগ দেওয়ার পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র। সম্প্রতি এ ব্যাপারে খাদ্য মন্ত্রকের তরফে এফসিআইকে মোট ২০ কোটি ৩ লক্ষ ৪৯ হাজার ৪৬৯টি ব্যাগ তৈরির কথা জানানো হয়েছে চিঠিতে। এজন্য বরাদ্দ করা হয়েছে মোট ২৯৫ কোটি ৫১ লক্ষ ৫৪ হাজার ৬৬৮ টাকা। 

সবকিছুতে মোদীর এই আত্মপ্রচার নিয়ে আগেই বিভিন্ন সভা সমাবেশ থেকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি বলেছিলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। সেদিকে কেন্দ্রের লক্ষ্য নেই। উল্টে জনগণের করের টাকায় বিজেপি শুধু সবকিছুকে গেরুয়াকরণ করতেই ব্যস্ত!”


```