Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর?

বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে স্থগিতাদেশ নয়, গার্ডেনরিচ কাণ্ডের পর কড়া হাইকোর্ট

বেআইনিভাবে নির্মীত হয়েছে এমন বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না, মঙ্গলবার স্পষ্ট জানালেন বিচারপতি অমৃতা সিনহা। 

বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে স্থগিতাদেশ নয়, গার্ডেনরিচ কাণ্ডের পর কড়া হাইকোর্ট

শেষ আপডেট: 19 March 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: দু'রাত কেটে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। আর গার্ডেনরিচকাণ্ডের পর এবার বেআইনি নির্মাণের বিষয়ে কড়া কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে নির্মীত হয়েছে এমন বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না, মঙ্গলবার স্পষ্ট জানালেন বিচারপতি অমৃতা সিনহা। 

মঙ্গলবার বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। কিন্তু প্রতিটি মামলাই খারিজ করে দেন তিনি। 'বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না, যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে', এদিন শুনানিতে এমনই মন্তব্য করেন বিচারতি সিনহা। তিনি বলেন, "আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না।"

এদিন আইনজীবীদের তরফে জানানো হয়, হাইকোর্ট বেআইনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। বিচারপতি সিনহার এজলাসে সেই নির্দেশে স্থগিতাদেশের আবেদন করেন তাঁরা। কিন্তু বিচারপতি সেই আবেদন গ্রহণ করেননি। তিনি এই ধরনের কোনও আবেদন শুনতেই নারাজ ছিলেন। তিনি বলেন, ‘‘ আদালতের নির্দেশে ওই সব নির্মাণ ভাঙা হয়ে থাকলে ফের শুনানি সম্ভব নয়। আগের নির্দেশই বহাল থাকবে। কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।’’

রবিবার রাতেই ভেঙে পড়ে কলকাতার গার্ডেনরিচ এলাকার একটি বহুতল। প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মহম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে।

নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। পুকুর বুজিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন-পুরসভার নাকের ডগায় এই বেআইনি কাজ কীভাবে তারও কোনও সদুত্তর পাওয়া যায়নি।


```