
শেষ আপডেট: 20 December 2023 13:34
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলের নির্বাচনের উপর কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং এক নির্বাচিত সদস্য রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল। গত ৬ ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার কথা থাকলেও নির্বাচকদের সঠিক সময়ে ব্যালট পেপার পাঠানো হয়নি বলে অভিযোগ। পদ্ধতিগত ত্রুটি ও বেআইনি কার্যকলাপেরও অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী।
সেই মামলাতেই নির্বাচনের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আগামী ১৬ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।