Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাইকোর্টে ধাক্কা রাজ্যের, রবীন্দ্র সদন থেকে বিজেপির মিছিল, নেতৃত্বে শুভেন্দু

চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বেসরকারি কাজে ব্যবহার করার প্রতিবাদে বৃহস্পতিবার রবীন্দ্র সদন মেট্রো থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি।

হাইকোর্টে ধাক্কা রাজ্যের, রবীন্দ্র সদন থেকে বিজেপির মিছিল, নেতৃত্বে শুভেন্দু

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 January 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: পদ্ম শিবিরের মিছিলকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল শাসক শিবির। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বেসরকারি কাজে ব্যবহার করার প্রতিবাদে বৃহস্পতিবার রবীন্দ্র সদন মেট্রো থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি।

কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বুধবার এ ব্যাপারে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত।

আদালত জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যে মিছিল করা যাবে। ১০০০ লোক নিয়ে রবীন্দ্র সদন থেকে পিটিএস - আলিপুর চিড়িয়াখানা হয়ে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল যাবে।

সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। তবে রাজ্যের আর্জি খারিজ করে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে আদালত। মিছিলের নেতৃত্বে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


```