Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এয়ার ইন্ডিয়ার বিমানে ছারপোকা! টুইটারে ক্ষোভ যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমানে ছারপোকার কামড়! তা-ও আবার বিজনেস ক্লাসের আসনে! এমনই অভিযোগ সৌম্যা শেট্টি নামে মুম্বইবাসী এক মহিলার। সৌম্যা ইনস্টাগ্রামে ছারপোকার কামড়ের একটি ছবি টুইট করে লিখেছেন, গত বুধবার এআই-১৪৪ উড়ানে তিনি তাঁর তিন স

এয়ার ইন্ডিয়ার বিমানে ছারপোকা! টুইটারে ক্ষোভ যাত্রীদের

শেষ আপডেট: 25 July 2018 02:14

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমানে ছারপোকার কামড়! তা-ও আবার বিজনেস ক্লাসের আসনে! এমনই অভিযোগ সৌম্যা শেট্টি নামে মুম্বইবাসী এক মহিলার। সৌম্যা ইনস্টাগ্রামে ছারপোকার কামড়ের একটি ছবি টুইট করে লিখেছেন, গত বুধবার এআই-১৪৪ উড়ানে তিনি তাঁর তিন সন্তানকে নিয়ে নিউ ইয়র্ক থেকে মুম্বই আসছিলেন। বাচ্চাদের নিরাপদ এবং আরামদায়ক যাত্রার জন্য বিজনেস ক্লাসের টিকিট বুক করেন। কিন্তু শুরু থেকেই তাঁদের ছারপোকা কামড়াতে থাকে। সৌম্যার অভিযোগ, তিনি বারবার বিমানকর্মীদের সে কথা জানালেও আসন বদলে দেওয়া হয়নি। অতটা পথ ওরকম চরম অসুবিধা করে আসার পরে, মু্ম্বইয়ে বিমান নামার কিছু ক্ষণ আগে তাঁদের অন্য আসন দেওয়া হয়। মুম্বইয়ে ফিরে চিকিৎসকের কাছে যেতে তিনিও সেগুলি ছারপোকার কামড় বলেই জানান সৌম্যাকে। [caption id="attachment_21589" align="aligncenter" width="1366"] এভাবেই ছারপোকার কামড় খেতেহয় সৌম্যাকে। এই ছবি টুইট করেন তিনি।[/caption] এক সপ্তাহ পরও কামড়ের দাগ না কমায় সেই ছবি টুইট করেন তিনি। সৌম্যার স্বামী রোহন শেট্টি টুইটারে এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করেছেন, বিমানে আসন পিছু দশ হাজার মার্কিন ডলার গুনেছিলেন তিনি। তার পরেও কেন তাঁর পরিবারকে এই অসুবিধায় পড়তে হল। সৌম্যা একাই নয়। ওই উড়ানেরই আর এক যাত্রী প্রবীণ টোন্সেকর শুক্রবার একই অভিযোগ করে টুইটারে লিখেছিলেন, এয়ার ইন্ডিয়ার বিমানে ছারপোকার কামড় সহ্য করতে হয়েছিল তাঁর স্ত্রী, মেয়ে এবং তাঁকেও। প্রবীণের স্ত্রী কাশ্মীরা অভিযোগ করেছেন, নেওয়ার্ক থেকে বিমানে ওঠার পরই প্রবীণের আসনে ছারপোকা দেখতে পেয়ে বিমানকর্মীদের বিষয়টি বলেছিলেন তিনি। এর পরে তাঁরা সেখানে কীটনাশক ছড়ালে তিনটি আসন থেকেই পিলপিল করে ছারপোকা বেরোতে শুরু করে। তাঁদের মেয়ে সারা শরীরে ছারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠলে কাশ্মীরা মেয়েকে নিয়ে ইকোনমি ক্লাসের আসনে বসে মুম্বই ফেরেন। কিন্তু প্রবীণ সেখানে জায়গা না পাওয়ায়, একই আসনে বসে ছারপোকার কামড় খেয়েই মুম্বই পর্যন্ত ফেরেন। এয়ার ইন্ডিয়ার কাছে জবাবদিহি চেয়ে প্রবীণ বলেছেন, ট্রেনের বার্থে ছারপোকার কথা শুনেছিলেন। কিন্তু এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের আসনে এই ঘটনা তাঁকে অবাক করে দিয়েছে। দুই যাত্রীর কাছেই টুইটারে ক্ষমা চেয়ে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, তাঁদের কাছে যাত্রী সুবিধা এবং সুরক্ষাই সর্বপ্রথম। পুরো বিষয় সম্পর্কে তাদের জানানোর জন্য যাত্রীদের ধন্যবাদ দিয়ে কর্তৃপক্ষ বলেছেন, তদন্ত শুরু হয়েছে। যারাই ওই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

```