Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ভাঙা বাঁ পা, অপারেশন ডানে! মুর্শিদাবাদ মেডিক্যালে তুমুল বিতর্ক

পরিবারের অভিযোগ, নার্স ও ওটি সহায়কদের উপস্থিতিতেই ভুল পায়ে ‘সফল অস্ত্রোপচার’ করেন চিকিৎসক। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভাঙা বাঁ পা, অপারেশন ডানে! মুর্শিদাবাদ মেডিক্যালে তুমুল বিতর্ক

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 December 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: বাঁ পায়ে গুরুতর চোট, কিন্তু অস্ত্রোপচার হল ডান পায়ে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। ঘটনায় হকচকিয়ে গিয়েছেন ৭৫ বছরের রোগিণী রেণু বিবি। ক্ষুব্ধ তাঁর পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতালের এক অর্থোপেডিক সার্জনের বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকায় বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে যান রেণু বিবি। বাঁ দিকের ‘হিপ জয়েন্ট’-এ গুরুতর চোট লাগে। বাঁ পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে যায়। তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। শারীরিক পরীক্ষা ও এক্স-রে-র পরে চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। পরিবারের সম্মতিতেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু অপারেশন থিয়েটার থেকে রোগীকে বের করতে দেখা যায়, তাঁর ডান পায়ে ব্যান্ডেজ। জ্ঞান ফিরতেই চিৎকার শুরু করেন রেণু বিবি—‘ভুল হয়েছে’। পরিবারের অভিযোগ, নার্স ও ওটি সহায়কদের উপস্থিতিতেই ভুল পায়ে ‘সফল অস্ত্রোপচার’ করেন চিকিৎসক। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিজনদের দাবি, ভুল বুঝতে পেরেই তড়িঘড়ি রোগিণীকে ফের অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। ভাঙা বাঁ পায়ে ট্রাকশন দেওয়া হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগিণীর দুই পা-ই ভাঙা। তবে পরিবারের প্রশ্ন, কথা ছিল বাঁ পায়ের অস্ত্রোপচার হবে, তা হলে ডান পায়ে কেন অপারেশন? রোগিণীর আত্মীয় সেলিম মালিকের অভিযোগ, ‘‘অপারেশনের আগে এক্স-রে দেখেই তো সিদ্ধান্ত নেওয়া হয়। তা হলে এমন ভুল কী ভাবে সম্ভব?’’

ঘটনায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানান, ‘‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’


```