Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ম্যাডাম টেরিসা'র ব্রেক্সিট ভূত ছাড়াতে 'গণটেলিপ্যাথি'

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থান আটকাতে 'অতিপ্রাকৃত' শক্তির অধিকারী বলে খ্যাত ইউরি গেলার গণটেলিপ্যাথি শুরু করতে চান বলে জানিয়েছেন। বর্তমানে ইজরায়েলে বসবাসরত ব্রিটিশ নাগরিক গেলার ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিসা মে'কে

ম্যাডাম টেরিসা'র ব্রেক্সিট ভূত ছাড়াতে 'গণটেলিপ্যাথি'

শেষ আপডেট: 24 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থান আটকাতে 'অতিপ্রাকৃত' শক্তির অধিকারী বলে খ্যাত ইউরি গেলার গণটেলিপ্যাথি শুরু করতে চান বলে জানিয়েছেন। বর্তমানে ইজরায়েলে বসবাসরত ব্রিটিশ নাগরিক গেলার ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিসা মে'কে একটি খোলা চিঠিতে ইওরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী যাতে 'ব্রেক্সিট' নিয়ে দ্বিতীয়বার গণভোটের সিদ্ধান্ত নেন তার জন্য ইংল্যান্ডের সমস্ত মানুষকে আহ্ববান করছেন তাঁর সঙ্গে দিনে দু'বার গণটেলিপ্যাথিতে অংশ নেওয়ার জন্য। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরি গেলার বলেন, 'আমি হয়ত একটু বেশিই দেরি করে ফেলেছি, কিন্তু এবার আমি আপ্রাণ চেষ্টা করব আমার অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করার কারণ ইওরোপিয়ান ইউনিয়ন থেকে টেরিসা মে'র বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমি খুবই বিচলিত। এর পরিণতি অত্যন্ত বিয়োগান্তক হতে চলেছে। তরুণ–তরুণীদের জীবনে এই সিদ্ধান্ত বিপর্যয় ডেকে নিয়ে আসবে। অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। আমি এটাকে বিপর্যয় বলছি কারণ আমি সেটা অনুভব করতে পারছি আমার অতি সংবেদনশীল অনুভূতির সাহায্যে।' ইউরি গেলারের নেতৃত্বে ইংল্যন্ডের জনসাধারণের গণটেলিপ্যাথি টেরিসা মে'র মানসিক চিন্তা ফলত সিদ্ধান্তকে প্রভাবিত করবে বলে দাবি করেছেন 'অতিমানবিক' গেলার। ব্রিটেনের জনপ্রিয় টিভি শো'তে গেলার তাঁর 'অতিপ্রাকৃত' শক্তি প্রদর্শন করে খ্যাতি লাভ করেন। স্টুডিওতে বসে ক্যামেরার সামনে একটি চামচ কোনওরকম বলপ্রয়োগ না করে বেঁকিয়ে দেওয়ার পরই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। তিনি দাবি করেছিলেন এই গোটা প্রক্রিয়াটাই তিনি করেছিলেন মানসিক শক্তি ব্যবহার করে। এবার স্টুডিও চত্বর ছেড়ে গেলার তাঁর ক্ষমতা দেখাতে চান রাজনীতির আঙিনায়। চামচের মতো টেরিসা মে'র ব্রেক্সিট সিদ্ধান্ত গেলারের 'মনের শক্তি'তে 'বেঁকে' যাবে কিনা সেটা দেখার জন্য এখন কিছুদিন অপেক্ষা করতে হবে।

```