Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'ব্রিজভূষণ কোনও সুযোগই ছাড়তেন না…', যৌন হেনস্থা মামলায় আদালতে জানাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশের চার্জশিট অস্বস্তি বাড়াল বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Singh)। রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লি পুলিশের বিস্ফোরক অভিযোগ, ব্রিজভূষণ সুযোগ পেলেই মহ

'ব্রিজভূষণ কোনও সুযোগই ছাড়তেন না…', যৌন হেনস্থা মামলায় আদালতে জানাল পুলিশ

শেষ আপডেট: 24 September 2023 06:15

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশের চার্জশিট অস্বস্তি বাড়াল বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Singh)। রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লি পুলিশের বিস্ফোরক অভিযোগ, ব্রিজভূষণ সুযোগ পেলেই মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা (Sexual Harrasment) করার চেষ্টা করতেন!

কুস্তিগিরদের আন্দোলনে চলতি বছরের জানুয়ারি থেকেই উত্তাল গোটা দেশ। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে পথে নেমে আসেন কুস্তিগিররা। আন্দোলনে যোগ দেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। অভিযোগ ওঠে, প্রথমে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও তদন্ত করতে রাজি ছিল না।

পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর দায়ের করে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে ধর্না তুলে নেন কুস্তিগিররা। তবে আন্দোলন থেকে সরে আসেননি তাঁরা।

যৌন হেনস্থার অভিযোগে তদন্তে শনিবার আদালতে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। সেখানে তারা উল্লেখ করেছে, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ গঠনে যথেষ্ট প্রমাণ রয়েছে। মহিলা কুস্তিগিরদের সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি (Brij Bhushan Singh)। ব্রিজভূষণ জানতেন তিনি কী করছেন।

তাজিকিস্তানে এক কুস্তি টুর্নামেন্টের সময় এক মহিলা কুস্তিগিরকে নিজের ঘরের ডেকে জোর করে জড়িয়ে ধরেন, এমন অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। পুলিশ আদালতে জানিয়েছে, এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি দাবি করেছিলেন যে বাবার মতো আচরণ করেছেন!

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মেয়েটি কোনও প্রতিক্রিয়া দিয়েছে কি না তা প্রশ্ন নয়, প্রশ্ন হল তার প্রতি অবিচার করা হয়েছে কিনা?' আদালতে আরও এক নির্যাতিতার অভিযোগের কথা বলেন দিল্লি পুলিশের আইনজীবী। তিনি জানান যে, তাজিকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সময় ব্রিজভূষণ অনুমতি ছাড়াই মহিলা কুস্তিগিরের শার্ট তুলে পেটে স্পর্শ করেছিলেন। এমনকী মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী আগামী ৭ অক্টোবর। এখন দেখার আদালত এই চার্জশিটের পরিপ্রেক্ষিতে কী জানায়।

আরও পড়ুন: এশিয়াডের শুরুতেই বাজিমাত, উজবেকিস্তানকে ১৬ গোলে হারাল ভারত, হ্যাটট্রিকের হ্যাটট্রিক


```