Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা, হঠাৎ পড়ল হাতুড়ির বাড়ি! তার পর...

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা হয়েছিল, তথ্য প্রযুক্তি কর্মীর সাহসিকতায় রক্ষে।! ২৩ বছরেরে ওই তরুণী প্রথমে কী করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না।  পরে হাতে তুলে নেন হাতুড়ি।  দুষ্কৃতী পালিয়ে যায় হাতুড়ির ঘা খেয়ে।  বেঙ্গালুরুর ওল্

বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা, হঠাৎ পড়ল হাতুড়ির বাড়ি! তার পর...

শেষ আপডেট: 21 January 2019 11:44

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা হয়েছিল, তথ্য প্রযুক্তি কর্মীর সাহসিকতায় রক্ষে।! ২৩ বছরেরে ওই তরুণী প্রথমে কী করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না।  পরে হাতে তুলে নেন হাতুড়ি।  দুষ্কৃতী পালিয়ে যায় হাতুড়ির ঘা খেয়ে।  বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের কাছে চিনাপ্পানাহাল্লিতে শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যেও। স্থানীয় পুলিশ জানাচ্ছে, তরুণীর বয়ান অনুয়ায়ী, ভোর সাড়ে চারটে নাগাদ এক যুবক লক ভেঙে তাঁর বাড়িতে ঢোকে।  পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ওই তরুণী ঘুমের মধ্যে লক ভাঙার আওয়াজে বেডরুম থেকে বেরিয়ে লিভিংরুমে এসে দেখেন  বছর ৩০-৩৫ এর ওই যুবককে।  স্বাভাবিকভাবেই চমকে যান তিনি।  যুবকটি তাঁকে ভয় দেখিয়ে বলে একদম চুপচাপ থাকতে।  বলে যে তার কাছে বন্দুক আছে, আর চিৎকার করলেই সে সেটা চালিয়ে দেবে।  তরুণী তাকে ধাক্কা দিলে তরুণীকে দুষ্কৃতী চড় মারে ও ঘাড়ে হাত দিতে থাকে বারবার, শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে।  সঙ্গে মারধোরও চলতে থাকে।  ওই তরুণী চেঁচাতে থাকেন।  আর মুহূর্তের সিদ্ধান্তে হাতের কাছে চেয়ারের উপরে থাকা হাতুড়ি নিয়ে যুবককে মারেন।  তরুণীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।  এর মধ্যেই যুবক তিনতলার বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। উত্তর পূর্বাঞ্চলের ওই তরুণী গত প্রায় ৪ বছর ধরে চাকরির জন্য থাকছেন ওই এলাকায়।  এমন অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি।  তাঁর বাড়িতে সিসিটিভি না থাকায় পুলিশের কাজ কঠিন হয়ে গেছে।  তবে তরুণী দাবি করেছেন যুবক ইংরেজিতে কথা বলছিল।  তার মুখ ঢাকা ছিল না, তাই তরুণী তাকে দেখলেই চিনতে পারবেন।  আপাতত এই তদন্তে পুলিশের ভরসা ওই তরুণীই।  এই ঘটনায় আরও একবার প্রশ্ন উঠল বেঙ্গালুরু শহরের নিরাপত্তা নিয়ে।

```