Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশ, কোন কোন সাইটে দেখতে পাবেন রেজাল্ট

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। 

বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশ, কোন কোন সাইটে দেখতে পাবেন রেজাল্ট

শেষ আপডেট: 1 May 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। 

এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ৮০ দিনের মধ্যে মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। স্বভাবতই অধীর অপেক্ষায় পরীক্ষার্থীরা।

২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে রেজাল্ট প্রকাশ করা হবে। পর্ষদের  অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ফলাফল জানা যাবে-  wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে। 

প্রসঙ্গত,  ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলবে ১ জুন অবধি। ফলে ভোটের আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কিনা সে নিয়ে সংশয় ছিল।

তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।

অন্যদিকে এ বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে ৮ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।


```