Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?

দিল্লির জেলে আপ মন্ত্রীর ‘আম-দরবার’, নতুন ভিডিও প্রকাশ করল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলে বন্দি দিল্লির আম আদমি পার্টির সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। বেআইনি অর্থ লেনদেনের মামলায় ইডির হাতে গ্রেফতার এই আপ (AAP) নেতার জেল জীবন নিয়ে একে পর এক অস্বস্তিকর পরিস্থিতির ম

দিল্লির জেলে আপ মন্ত্রীর ‘আম-দরবার’, নতুন ভিডিও প্রকাশ করল বিজেপি

শেষ আপডেট: 26 November 2022 04:58

দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলে বন্দি দিল্লির আম আদমি পার্টির সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। বেআইনি অর্থ লেনদেনের মামলায় ইডির হাতে গ্রেফতার এই আপ (AAP) নেতার জেল জীবন নিয়ে একে পর এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছে তাঁর দল।

রাজধানী বিজেপির (BJP) এক নেতা এবার জেলে সত্যেন্দ্রর সেলের সিসিটিভির ফুটেজের নয়া ভিডিও প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, কী করে একজন বন্দি রাত ৮’টার সময় নিজের কক্ষে আম দরবার বসাতে পারেন। বিজেপি নেতার টুইট করা সেই ভিডিও-তে (দ্য ওয়াল যেটির সত্যতা যাচাই করতে পারেনি) দেখা যাচ্ছে সত্যেন্দ্র জৈন বিছানায় গা এলিয়ে দিয়ে আছেন। তাঁর ঘরে আরও তিনজন। তারা কথা বলছেন।

জেলের নিয়ম হল, সূর্যাস্তের পর বন্দিরা কেউ সেলের বাইরে থাকতে পারে না। সত্যেন্দ্রর সেলে আড্ডা জমেছে দেখে ছুটে যান জেল সুপার। বাকিদের বের করে দেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, কী করে বারে বারে সত্যেন্দ্রর সেলে অন্যরা যেতে পারছে।

গত সপ্তাহেই সিসি ক্যামেরার এক টুকরো ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি সত্যেন্দ্রর গা হাত-পা টিপে দিচ্ছে। সত্যেন্দ্রর আইনজীবী এবং আপ দাবি করে জেলে অসুস্থ বন্দিদের ম্যাসাজ দেওয়ার ব্যবস্থা আছে। একজন পেশাদার ফিজিওথেরাপিস্ট এই কাজ করে থাকেন। চিকিৎসকের পরামর্শে সত্যেন্দ্রর সেলে তিনিই গিয়েছিলেন। পরে জানা যায় তথাকথিত সেই ফিজিওথেরাপিস্ট একজন বন্দি। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তার জেল হয়েছে। আপ সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্রকে সে ম্যাসাজ দিচ্ছিল।

মাস ছয়েক আগে সত্যেন্দ্রকে ইডি তলব করার পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, ওঁর মতো সৎ রাজনীতিক গোটা দেশে কমই আছেন। ইডি সত্যেন্দ্রর বিরুদ্ধে সরকারি কাজের বরাত দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তে নামে। তাঁর অফিস ও বাড়িতে হানা দিয়ে তদন্তকারীরা বিপুল অর্থ ও সোনা উদ্ধার করে যেগুলির উৎস সম্পর্কে জৈন সদুত্তর দিতে পারেননি। আদালতের নির্দেশে তাঁর জেল হয়েছে। ইতিমধ্যে একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আম নেতার।

মুম্বইয়ে বোম্মাইয়ের ছবিতে কালি, মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি কর্নাটকের মুখ্যমন্ত্রীর


```