Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

টুঁটি টিপে গঙ্গায় ডুবিয়ে দিন! শাহী সভায় যেতে বাধা পেলে কী করতে হবে, শেখালেন বিজেপি বিধায়ক

তিনি কর্মীদের স্পষ্ট জানিয়েছেন, কেউ এক গালে চড় মারলে তার আর এক গালে কামড়ে মাংস তুলে তুলে নিতে হবে।

টুঁটি টিপে গঙ্গায় ডুবিয়ে দিন! শাহী সভায় যেতে বাধা পেলে কী করতে হবে, শেখালেন বিজেপি বিধায়ক

শেষ আপডেট: 27 November 2023 17:43

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ২ দিন। আগামী ২৯ তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সেদিনের সভার আয়োজন করছে বিজেপি। লোকসভা ভোটার আগে বিজেপির এই সভা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যদিও শুরু থেকেই সেদিনের জমায়েত নিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এবার সভায় যেতে কেউ আটকালে কী করতে হবে, তার 'ভয়ঙ্কর' নিদান দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে যদি কেউ বাধা দেয়, তাহলে তার টুঁটি টিপে বাসে তুলে তারপর গঙ্গায় ডুবিয়ে দিতে হবে। 

এদিন ২৯ তারিখের সভার প্রস্তুতি হিসেবে ওন্দায় বিজেপি দলীয় কর্মসূচির আয়োজন করেছিল। সেখান থেকেই এমন কথা বলেছেন অমরনাথ। তিনি কর্মীদের স্পষ্ট জানিয়েছেন, কেউ এক গালে চড় মারলে তার আর এক গালে কামড়ে মাংস তুলে নিতে হবে। বিধায়কের এই মন্তব্য নিয়ে স্বভাবতই বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের তরফে মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অমরনাথ। তাঁর দাবি, সভায় যোগদানের ক্ষেত্রে আগে বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাই কর্মীদের সতর্ক করতেই এমন কথা বলেছেন তিনি। 

বুধবার অমিত শাহের সভা নিয়ে শুরু থেকেই রাজ্য সরকারের বাধার মুখে পড়েছিল বিজেপি। আগে থেকে ধর্মতলায় সভার অনুমতি চাইলেও পুলিশ বারবার তা নাকচ করে দিচ্ছিল। তখন হাইকোর্টে মামলা করা হয় বিজেপির তরফে। সিঙ্গল বেঞ্চ ওই জায়গাতেই সভার পক্ষে রায় দিলেও সেই রায় চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। যদিও সেই ঘটনায় ধাক্কা খায় রাজ্য সরকারই। বিচারপতি টিএস শিবজ্ঞানম যে শুধু ধর্মতলায় বিজেপির সভার পক্ষেই রায় দেন, তাই নয়, তিনি রাজ্যের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। ওই এলাকায় বিজেপির সভার অনুমতি না মিললে প্রয়োজনে একই এলাকায় ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় আদালত। 


```