Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহারাষ্ট্রে রাজ্যপালের কাছে বিজেপি, বিধায়কদের পাঁচতারা হোটেলে সরাল শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো : আগের ঘোষণামতো বৃহস্পতিবার বিকালে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধিদল। একটি সূত্রে শোনা যায়, তারা দাবি করেছে, ১৮২ জন বিধায়িক তাদের সমর্থন করছেন। এই খবর ছড়িয়ে পড়ার পরেই শিবসেনা তার বিধা

মহারাষ্ট্রে রাজ্যপালের কাছে বিজেপি, বিধায়কদের পাঁচতারা হোটেলে সরাল শিবসেনা

শেষ আপডেট: 7 November 2019 12:08

দ্য ওয়াল ব্যুরো : আগের ঘোষণামতো বৃহস্পতিবার বিকালে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধিদল। একটি সূত্রে শোনা যায়, তারা দাবি করেছে, ১৮২ জন বিধায়িক তাদের সমর্থন করছেন। এই খবর ছড়িয়ে পড়ার পরেই শিবসেনা তার বিধায়কদের সরিয়ে দিয়েছে পাঁচতারা হোটেলে। তাদের মুখপত্র 'সামনা'-য় অভিযোগ করা হয়েছে, বিধায়কদের 'থলিভর্তি টাকা' নিয়ে লোভ দেখানো হচ্ছে। এদিন দুপুরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রীতে দলের বিধায়করা বৈঠকে বসেন। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় বান্দ্রার রংসারদা হোটেলে। যে নির্দল বিধায়করা শিবসেনাকে সমর্থন করেছেন, তাঁদেরও সেই হোটেলে পাঠানো হয়। রংসারদা হোটেলটি মাতশ্রী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। শিবসেনার সদর দফতরও সেখান থেকে বেশি দূরে নয়। বিজেপির মহারাষ্ট্র শাখার প্রধান চন্দ্রকান্ত পাতিল এদিন বলেন, "মহাজোট পরিষ্কার গরিষ্ঠতা পেয়েছে। আমাদেরই সরকার গঠন করা উচিত। আমরা রাজ্যপালের সঙ্গে কয়েকটি আইনি ব্যাপার নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম।" গত ২৪ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে শিবসেনা দাবি করে, ৫০-৫০ ফরমুলার ভিত্তিতে সরকার গঠন করতে হবে। মুখ্যমন্ত্রীর পদটি তাদের ছেড়ে দিতে হবে আড়াই বছরের জন্য। এদিন দুপুরে মাতশ্রীতে উদ্ধব ঠাকরে বিধায়কদের বলেছেন, "যদি মুখ্যমন্ত্রী পদের দাবি ছেড়েই দেব, তাহলে ১৫ দিন অপেক্ষা করলাম কেন?" শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলেন, "বিজেপি রাজ্যপালের সঙ্গে দেখা করেছে বটে কিন্তু সরকার গড়ার দাবি জানায়নি। কোন কোন বিধায়ক তাদের সমর্থন করছেন, তার তালিকাও তারা দেয়নি। এর অর্থ, তারা একা সরকার গড়তে পারবে না। এরপরে তারা কেন ক্ষমতার লোভ ত্যাগ করছে না?"

```