Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে ভাষণ দেবেন মোদী! জায়ান্ট স্ক্রিন, লিফলেট, ব্যারিকেডে হইহই প্রস্তুতি বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক মাস হতে চলল, দিল্লির সীমানায় সিংঘু, তিকরি এবং গাজিপুর এলাকায় ঠায় বসে রয়েছেন কয়েক হাজার কৃষক। নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-জমায়েত করছেন তাঁরা। কয়েক দফা আলোচনার পরেও আন্দোলনের মেঘ কাটেনি, বরং তেজ বেড়েছে। এবার

আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে ভাষণ দেবেন মোদী! জায়ান্ট স্ক্রিন, লিফলেট, ব্যারিকেডে হইহই প্রস্তুতি বিজেপির

শেষ আপডেট: 25 December 2020 06:14

দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক মাস হতে চলল, দিল্লির সীমানায় সিংঘু, তিকরি এবং গাজিপুর এলাকায় ঠায় বসে রয়েছেন কয়েক হাজার কৃষক। নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-জমায়েত করছেন তাঁরা। কয়েক দফা আলোচনার পরেও আন্দোলনের মেঘ কাটেনি, বরং তেজ বেড়েছে। এবার আন্দোলনকারী কৃষকদের বার্তা দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই প্রস্তুতি তুঙ্গে। বিলি হচ্ছে লিফলেট, লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। গড়া হচ্ছে ব্যারিকেড। ভাষণের সময় কেন্দ্রীয় মন্ত্রী-বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ইতিমধ্যেই। ব্লকে ব্লকে হাজিরা দিচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। পাশাপাশি কৃষকদেরও দফায় দফায় নির্দেশ দেওয়া হচ্ছে মোদীর ভাষণ শুনতে। যদিও কৃষকদের দাবি, বিজেপি নিজের প্রচার ছাড়া আদতে কিছুই করছে না মোদীর বক্তৃতার নাম করে। কৃষক ইউনিয়নগুলির দাবি, সরকার মোদীর ভাষণকে কেন্দ্র করে এমন একটা আবহ তৈরি করার চেষ্টা করছে, যেন কৃষকেরা একেবারেই আলোচনায় আগ্রহী নন, তাই মোদী নিজেই এগিয়ে আসছেন সমাধানসূত্র বার করতে। যদিও কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও রকম সমাধানেই কৃষকরা তাঁদের অবস্থান থেকে নড়বেন না, তা প্রথম থেকেই স্পষ্ট করেছেন তাঁরা, এখনও অন্যথা হচ্ছে না তাঁর।

বস্তুত, আজ শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দিনটিকে দেশের ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করে মোদী সরকার। এই উপলক্ষেই আজ পিএম-কিসান প্রকল্পের অর্থ বিলির অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চকে ব্যবহার করেই কৃষি আইন নিয়ে কেন্দ্রের অবস্থান কৃষকদের কাছে আরও একবার স্পষ্ট করতে চেষ্টা করতে চলেছেন মোদী, এমনটাই মনে করছেন অনেকে।

আন্দোলনকারীরা চান, সরকার নতুন তিনটি কৃষি বিল নাকচ করুক। গত সেপ্টেম্বরে তিনটি বিল পাশ হয়। সরকারের দাবি, এর ফলে দালালদের দৌরাত্ম্য কমবে। কৃষকরা দেশের যে কোনও জায়গায় উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। কৃষকরা আশঙ্কা করছেন, নতুন কৃষি আইন কার্যকরী হলে তাঁরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন না। কৃষি মান্ডিগুলি অচল হয়ে পড়বে। কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে সরকার বারবারই বলেছে, তারা কৃষকদের সমস্ত দাবিই মানতে রাজি কেবল কৃষিবিল প্রত্যাহার করা ছাড়া। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টও জানিয়েছে, কৃষকদের আন্দোলন করার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু দিনের পর দিন পথ বন্ধ করে জমায়েত চলাও কাজের কথা নয়। এমন অবস্থায় গোটা বিষয়টাই যেন অবরুদ্ধ হয়ে রয়েছে। একথা স্পষ্ট, কেন্দ্রের তরফে কোনও রকম বোঝানোই কৃষকরা মেনে নেবেন না। আবার কৃষকদের দাবি মেনে কৃষি আইন পুরোপুরি তুলে নেওয়া মানে সরকারের পিছিয়ে যাওয়া। এ পরিস্থিতিতে আজ মোদীর ভাষণের ফলে কোনও রকম সমাধান কি বেরোবে? সেটাই এখন প্রশ্ন সকলের।

```