Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রিত যান চলাচল

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ইএম বাইপাসে। পূর্বাশা আবাসনের পাশে অসংখ্য ঝুপড়ি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। রাত আটটার খব

বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রিত যান চলাচল

শেষ আপডেট: 22 December 2020 14:40

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ইএম বাইপাসে। পূর্বাশা আবাসনের পাশে অসংখ্য ঝুপড়ি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। রাত আটটার খবর, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই ঘটনার ফলে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কাদাপাড়া, কাঁকুড়গাছি, উল্টোডাঙায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। স্থানীয় যুবকরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। অসংখ্য ঝুপড়ি সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। শীতের রাতে শিশু, বৃদ্ধ-সহ সহায় সম্বলহীন হয়ে পড়েছেন মানুষ। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার লোকজনের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও দমকলের তরফে এখনও আগুন লাগার কারণ নিয়ে কিছু বলা হয়নি। যেহেতু ঝুপড়িতে সবই বেড়ার ঘর তাই দ্রুত ছড়িয়ে পরে আগুন। কান্নায় ভেঙে পড়ে সনাতন মণ্ডল বলেন, "আর কিচ্ছু নেই। কোনও রকমে বউ, ছেলেকে নিয়ে ঘর থেকে বেরোতে পেরেছিলাম। শীতের পোশাক থেকে সব কিছু ছাই হয়ে গেল। কোথায় যাব, কী করব জানি না!" রাত সাড়ে আটটা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, "ঘটনার খবর পাওয়ার আমরা এখানে চলে আসি। ফিরহাদ হাকিম, সাধন পাণ্ডেও এসেছেন। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিছু পকেটে পকেটে এখনও আগুন জ্বলছে। সেটাও কিছুক্ষণ বাদে নিয়ন্ত্রণে চলে আসবে।" তিনি আরও বলেন, "যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁদের পাশে সরকার দাঁড়াবে। পুলিশকে একটা ক্ষয়ক্ষতির হিসেব করতে বলা হয়েছে।"

```