Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভুটানে করোনা সংক্রামিত এক, আইসোলেশনে আট ভারতীয় পর্যটক, সতর্কতা জারি সিকিমেও

দ্য ওয়াল ব্যুরো: বশ মানছে না নোভেল করোনা। ভারতে ভাইরাস আতঙ্ক তুঙ্গে। দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনৌ, জয়পুরে থাবা বসিয়েছে করোনাভাইরাস। এবার ভারতের গণ্ডি পেরিয়ে ভুটানেও ছোবল দিল মারণ ভাইরাস। সূত্রের খবর, ভারত থেকে ভুটানে যাওয়া এক ব্যক্তি

ভুটানে করোনা সংক্রামিত এক, আইসোলেশনে আট ভারতীয় পর্যটক, সতর্কতা জারি সিকিমেও

শেষ আপডেট: 5 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বশ মানছে না নোভেল করোনা। ভারতে ভাইরাস আতঙ্ক তুঙ্গে। দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনৌ, জয়পুরে থাবা বসিয়েছে করোনাভাইরাস। এবার ভারতের গণ্ডি পেরিয়ে ভুটানেও ছোবল দিল মারণ ভাইরাস। সূত্রের খবর, ভারত থেকে ভুটানে যাওয়া এক ব্যক্তির মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে, ফুন্টশোলিংয়ে ভাইরাসের সংক্রমণ সন্দেহে দুই জার্মান পর্যটক-সহ মোট ছ’জনকে থিম্পু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। পর্যটকদের জন্য ভুটানের দরজা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে সিকিমেও। সরকারি সূত্রে খবর, গত ২ মার্চ ভারত থেকে ভুটানে গিয়েছিলেন ওই ব্যক্তি। বয়স ৭৬ বছর। জ্বর-সর্দি-কাশি নিয়ে গত ৫ মার্চ থিম্পু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। সেখানেই ধরা পড়ে ওই ব্যক্তি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত। তাঁর শরীরে সিওভিডি-১৯ পজিটিভ। ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। সূত্রের খবর, ওয়াশিংটন থেকে ভারত হয়ে ভুটানে গিয়েছিলেন তিনি। ভারতে ছিলেন ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। হাসপাতাল সূত্রে খবর, দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ওই রোগীকে। ভাইরাসের সংক্রমণের আতঙ্কে থিম্পুর কয়েকটি স্কুল আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণের সন্দেহে স্ক্রিনিং চলছে অন্তত ৯০ জনের। গত কয়েকদিনের জন্য ভারত থেকে ভুটানে যাওয়া আটজনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। বিদেশি পর্যটকদের আপাতত ভুটানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।   এদিকে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে মথুরার ইস্কন।  আগ্রায় ছ’জন ভাইরাস সংক্রামিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। অন্যদিকে, সিকিমেও জারি হয়েছে সতর্কতা। ৩৬ জন বিদেশি পর্যটককে সিকিম সীমান্তের রংপো থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নাথুলা ভ্রমণের পারমিটও বাতিল করেছে সিকিম সরকার। আজ, শুক্রবার করোনাভাইরাস নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটের সময় নবান্নে হবে এই বৈঠক। জানা গেছে, বৈঠকে থাকবেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অন্যান্য কর্তারা। মুখ্য সচিব এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও হাজির দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন জেলাশাসকরাও। অনুমান করা হচ্ছে, এই বৈঠক থেকে একাধিক নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

```