Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শাস্ত্রীয় নৃত্য উৎসব শুরু হতে চলেছে ভারত ভবনের, এবার দেখা যাবে অনলাইনেই

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন লকডাউনের কারণে শিল্পীরাও একটা কঠিন সময় কাটিয়েছেন। বিশেষ করে যাঁরা মঞ্চের শিল্পী। চর্চা যদিও কেউ থামাননি। ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা হওয়ায় তাঁরা সময়টার কিছুটা কাজে লাগাতে পেরেছেন। তবে বছর শেষে স

শাস্ত্রীয় নৃত্য উৎসব শুরু হতে চলেছে ভারত ভবনের, এবার দেখা যাবে অনলাইনেই

শেষ আপডেট: 4 December 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন লকডাউনের কারণে শিল্পীরাও একটা কঠিন সময় কাটিয়েছেন। বিশেষ করে যাঁরা মঞ্চের শিল্পী। চর্চা যদিও কেউ থামাননি। ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা হওয়ায় তাঁরা সময়টার কিছুটা কাজে লাগাতে পেরেছেন। তবে বছর শেষে সমস্ত নৃত্যশিল্পীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ভবনের পদ্মবিভূষণ ডঃ কপিলা ভৎসায়ন শাস্ত্রীয় নৃত্য উৎসব। প্যানডেমিকের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও এর গুণমান একটুও কমতে দেননি কেরালা স্টেট ডিপার্টমেন্ট অফ কালচার এবং কেরালা স্টেট ইউথ কমিশন। দেশের ৮০ জন শীর্ষ স্থানীয় নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করতে চলেছেন এই উৎসবে। ভারতের ঐতিহ্যশালী নৃত্যধারাকে পরিবেশন করা হবে এই উৎসবে‌। দেখা যাবে মোহিনীঅট্টম, কথাকলি, কুচিপুড়ি, কথক, ছৌ, রবীন্দ্র নৃত্য, সুফি নৃত্য ইত্যাদি। ৮ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন কেরালার তথ্য সংস্কৃতি মন্ত্রী একে বালান। শেষ দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেরালার যুব মন্ত্রী ইপি জায়ারঞ্জন। গভর্মেন্ট কালচারাল ডিপার্টমেন্ট, ইউথ কমিশনের অফিশিয়াল সাইটে গিয়ে প্রতিদিন এই উৎসবের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। আবার ভারত ভবনের সোশ্যাল মিডিয়া পেজে গিয়েই দেখতে পারবেন এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিশেষ ভাবে সাজানোর ব্যবস্থাপনায় থাকবেন দেশের বিভিন্ন প্রান্তের শাস্ত্রীয় নৃত্যশিল্পীরা। যেমন কলকাতার শ্রুতি ব্যানার্জি, মণিপুরের হেমন্ত কুমার, দিল্লির মনীষা নায়ক, কেরালার রাজশ্রী ওয়ারিওর ও নীনা প্রসাদ। অনুষ্ঠানের প্রথমেই শাস্ত্রীয় নৃত্যের ধারা ও তার বিষয়ে কথা বলবেন এমটি বসুদেবন নায়ারের কন্যা অশ্বতী শ্রীকান্ত। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ও রূপান্তরকামী নৃত্যশিল্পী নর্তকী নটরঞ্জন, সুজিত নম্বিয়ার, পার্বতী মেনন ভরতনট্যম পরিবেশন করবেন। অন্যদিকে ইন্দিরা গান্ধী ন্যাশানাল সেন্টার ফর আর্টস-এর রিজিওনাল ডিরেক্টর ঐশ্বর্য ওয়ারিওর মোহিনীঅট্টম নৃত্য পরিবেশন করবেন।

```