Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সিমকার্ড আপগ্রেড করতে গিয়ে ২.২ লক্ষ টাকা খোয়ালেন পুণের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

দ্য ওয়াল ব্যুরো: দেশ যত ডিজিটাল হচ্ছে, টাকাপয়সা লেনদেনের পদ্ধতি যত আধুনিক হচ্ছে, তত যেন বাড়ছে অনলাইন টাকা জালিয়াতির নানা রকম নতুন নতুন উপায়। এবার ফোনের সিম কার্ড সোয়্যাপ করেই বড়সড় জালিয়াতির ঘটনা সামনে এল। পুণের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যা

সিমকার্ড আপগ্রেড করতে গিয়ে ২.২ লক্ষ টাকা খোয়ালেন পুণের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

শেষ আপডেট: 14 September 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: দেশ যত ডিজিটাল হচ্ছে, টাকাপয়সা লেনদেনের পদ্ধতি যত আধুনিক হচ্ছে, তত যেন বাড়ছে অনলাইন টাকা জালিয়াতির নানা রকম নতুন নতুন উপায়। এবার ফোনের সিম কার্ড সোয়্যাপ করেই বড়সড় জালিয়াতির ঘটনা সামনে এল। পুণের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ২.২ লক্ষ টাকা খুইয়েছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মে মাসের ২৮ তারিখে। প্রতারিত মহিলার অভিযোগ, তাঁর মোবাই সংযোগের টেলিকম অপারেটরের নাম করে একটি ফোন কল পান তিনি। তাঁকে বলা হয়, তিনি এখনও ৩জি সিমকার্ড ব্যবহার করছেন, সেটি যত দ্রুক সম্ভব ৪জি করতে হবে। নইলে সিমকার্ডটি ব্লক হয়ে যেতে পারে। একথা শোনার পরে ৩৯ বছরের ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হয় এবং তিনি রাজি হন, তাঁর সিমটি ৪জি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে। এর পরেই তাঁর ফোনে একটি ২০ সংখ্যার কোড পাঠানো হয় এবং বলা হয় তাতে ক্লিক করতে। মহিলার দাবি, তা করামাত্র তাঁর সিমটি আপনাআপনি ব্লক হয়ে যায়। তদন্তকারীরা জানতে পারেন, ওই নম্বরে ক্লিক করা মাত্র তাঁর সিম ক্লোন হয়ে চলে যায় প্রতারকদের হাতে। তারা সঙ্গে সঙ্গে সেই ফোন নম্বর কাজে লাগিয়ে, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। বেশ কয়েক বার কাটার পরে একসময়ে ব্যাঙ্ক থেকে তাঁর কাছে সতর্কবার্তা আসে এ ব্যাপারে। তখনই তিনি আকাশ থেকে পড়েন এবং অ্যাকাউন্ট ব্লক করে দেন। তবে তার আগেই ২.২ লক্ষ টাকা বেরিয়ে গেছে। এর পরে তিনি পুণের অলঙ্কার পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন। তখনই তদন্তে নেমে সামনে আসে এই সিমকার্ড জালিয়াতির বিষয়টি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইদানীং যে সমস্ত অনলাইন জালিয়াতি হচ্ছে, সেগুলির মধ্যে এই সিম ক্লোন করে অ্যাকাউন্টের টাকা কেটে নেওয়া সবচেয়ে নতুন। তবে নিয়মিত সক্রিয় রয়েছে এই চক্র। এর থেকে বাঁচার একটাই উপায় কখনওই কোনও ফোনকলে কোনও রকম তথ্য যেন না জানান গ্রাহক। সিম কার্ড আপগ্রেড করতে হলেও সেটা অথরাইজ়ড মোবাইল স্টোরে গিয়েই করতে হবে গ্রাহককে।

```