Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বাস্থ্যে বাংলা দেশের সেরা: বিধানসভায় মমতা, মুখ খুললেন আরজি কর প্রসঙ্গেও

রাজ্যে দুটি ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে। একটা এস‌এসকেএম হাসপাতালে অন্যটা শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

স্বাস্থ্যে বাংলা দেশের সেরা: বিধানসভায় মমতা, মুখ খুললেন আরজি কর প্রসঙ্গেও

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 19 March 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ব্যবস্থায় বাংলা তো বটেই দেশের সেরা পশ্চিমবঙ্গ। সোমবার রাজ্য বিধানসভায় স্বাস্থ্য দফতরের বাজেট সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্যের কতগুলো প্যারামিটার থাকা দরকার। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমি দেখতাম হাসপাতালে ঢোকার গেটগুলো ছোটো ছোটো। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ইঁদুর বিড়াল ঘুরে বেড়াত। আজকেও হয়তো কিছু কিছু জায়গায় সেটা হয়, তবে এখন আর সব জায়গায় হয় না।"

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমি চ্যালেঞ্জ করে বলছি স্বাস্থ্যে আজ বাংলা দেশের সেরা।"

কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, "টাকা তো আকাশ থেকে পড়ে না। কেন্দ্র তো এক টাকাও দেয় না। তা সত্ত্বেও সব স্তরের চিকিৎসকদের বেতন বাড়ানো হয়েছে। ১৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ হয়েছে। স্বাস্থ্য পরিষেবা খাতে ৭০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ৪৩টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছি।"

মুখ্যমন্ত্রী এও বলেন, যার টাকা আছে সে তামিলনাড়ু যেতে পারে। আর বাংলায় বিনা পয়সায় চিকিৎসা করা হয়। এমনকি বাইরের লোকেরাও এখানে এসে চিকিৎসা করায়। রাজ্যের ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সেবা পেয়েছেন। তাছাড়া বেসরকারি হাসপাতালে প্রায় ১ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সেবা পেয়েছে। 

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, রাজ্যে দুটি ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে। একটা এস‌এসকেএম হাসপাতালে অন্যটা শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

এদিন আরজি কর প্রসঙ্গেও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "আমরাও চাই আরজি করের মেয়েটি বিচার পাক।" এ প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "আগে নিজেকে সম্মান জানাতে শিখুন, সম্মান করতে শিখুন। বাংলাকে অসম্মান করবেন না।"


```