Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুলিৎজার বিজয়ী কাশ্মীরের সাংবাদিককে পুরস্কার আনতে দেশ ছাড়তে মানা দিল্লির

দ্য ওয়াল ব্যুরো: পুলিৎজার (Pulitzer) পুরস্কার বিজয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক (Kashmiri photojournalist) সান্না ইরশাদ মাট্টুকে (Sanna Irshad Mattoo) ফের দেশ ছাড়ার অনুমতি দিতে অস্বীকার করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে তিনমাসে দু'বার এমন নিষে

পুলিৎজার বিজয়ী কাশ্মীরের সাংবাদিককে পুরস্কার আনতে দেশ ছাড়তে মানা দিল্লির

শেষ আপডেট: 20 October 2022 04:29

দ্য ওয়াল ব্যুরো: পুলিৎজার (Pulitzer) পুরস্কার বিজয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক (Kashmiri photojournalist) সান্না ইরশাদ মাট্টুকে (Sanna Irshad Mattoo) ফের দেশ ছাড়ার অনুমতি দিতে অস্বীকার করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে তিনমাসে দু'বার এমন নিষেধাজ্ঞা জারি করল দিল্লি।

বুধবার তিনি বলেছেন, 'কেন আমাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না, তার কারণ জানানো হয়নি। একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার পর দেশ ছাড়তে না দেওয়া এক রহস্য।' পুলিৎজার বিজয়ী সাংবাদিক আরও বলেন, 'আমি আসলে বোঝার চেষ্টা করছি কেন এটা আমার সঙ্গে করা হচ্ছে। আমি মনে করি আমাকে অনুমতি না দেওয়াতে কোনও উপযুক্ত কারণ নেই। আমি শেষবার জুলাই মাসে বাধা পাওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সাড়া পাইনি।'

প্রসঙ্গত, শুধু সান্না নন, সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরের একাধিক সাংবাদিককে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। এমনকী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার নজিরও আছে। অর্থাৎ, দেশ ছাড়ার অনুমতি দেওয়ার পর শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়।

ওয়াকিবহাল মহলের ধারণা, সাংবাদিকরা বিদেশের মাটিতে কাশ্মীরের অচলাবস্থা এবং মানবাধিকার হরণ নিয়ে মুখ খুলতে পারেন, আশঙ্কা কেন্দ্রীয় সরকারের। উপত্যকায় বিধানসভা ভোটের আগে কেন্দ্র তাই সাংবাদিকদের উপরও বিধিনিষেধ আরোপ করছে। অতীতে এই ধরনের ঘটনায় বিশ্ব মঞ্চে লাভ হয় পাকিস্তানের।

সান্না বলেন, 'আমি মনে করি ভ্রমণের অধিকার যে কোনও ব্যক্তির মৌলিক অধিকার। আমাকে কেন অনুমতি দেওয়া হবে না! আমি পুরস্কারটি গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছি। সরকারের সিদ্ধান্ত বেদনাদায়ক।'

উল্লেখ্য, এই সাংবাদিক ফিচার ফটোগ্রাফিতে এই বছরের পুলিৎজার পুরস্কার জিতেছেন।

মোদীর মঞ্চে ওঠার আগে ভারতে মানবাধিকার নিয়ে সরব জাতিসংঘের মহাসচিব

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতে রয়টার্সের কভারেজের ভূমিকার জন্য সান্নাকে পুলিৎজার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তাঁকে পুরস্কার নিতে দেশ ছাড়ার অনুমতি না দেওয়ার বিষয়ে সরব হয়েছে আন্তর্জাতিক মিডিয়া।

তাঁর কভারেজের মধ্যে ফুটে উঠেছিল কীভাবে কোভিডের দ্বিতীয় ঢেউ ভারতের শহুরগুলিকে বিপর্যস্ত করে তুলেছিল। হাসপাতালগুলিতে অক্সিজেন শেষ হয়ে যায় এবং রোগীরা অনেকে হাসপাতালের বাইরে মারা যান।

আমেরিকার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ভারত সরকারকে অনুরোধ করেছে সান্নাকে অবাধে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার। যাতে নিউইয়র্কে গিয়ে তিনি পুলিৎজার পুরস্কার গ্রহণ করতে পারেন।


```