Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কী নৃশংস! রুপোর মল ছিনিয়ে নিতে দুটো পা-ই কেটে দিল দুষ্কৃতীরা, মৃত্যু মহিলার

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে (rajasthan) ৫৫ বছর বয়সি এক মহিলা (woman) মাঠে গরু চরাচ্ছিলেন। মঙ্গলবার বেলা একটা নাগাদ আচমকা তাঁর ওপর হামলা করে  দুষ্কৃতীরা (miscreants) তাঁর দুটো পা-ই কেটে দেয়। এর কারণ শুনলে আপনার বিস্ময়ের শেষ থাকবে না, ভাববেন

কী নৃশংস! রুপোর মল ছিনিয়ে নিতে দুটো পা-ই কেটে দিল দুষ্কৃতীরা, মৃত্যু মহিলার

শেষ আপডেট: 20 October 2021 18:28

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে (rajasthan) ৫৫ বছর বয়সি এক মহিলা (woman) মাঠে গরু চরাচ্ছিলেন। মঙ্গলবার বেলা একটা নাগাদ আচমকা তাঁর ওপর হামলা করে  দুষ্কৃতীরা (miscreants) তাঁর দুটো পা-ই কেটে দেয়। এর কারণ শুনলে আপনার বিস্ময়ের শেষ থাকবে না, ভাববেন, লোভ (greed) মানুষকে কতটা অমানুষ (crime) বানিয়ে ছাড়ে! গীতা দেবী নামে মহিলা জয়পুর গ্রামীণ এলাকায় জামওয়া রামগড়ে নিজের জমিতে  পোষা গরু (grazing cattle) চরাচ্ছিলেন। দুষ্কৃতীরা তাঁর পা কেটে (legs chopped off) ফেলে রুপোর মল (silver anklets) ছিনিয়ে নেওয়ার জন্য। গীতা দেবীর ঘাড়েও আঘাত লাগে। পরে তাঁকে মৃত অবস্থায় জমি থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, বিশেষ পুলিশ টিম গঠন করা হয়েছে ঘটনার তদন্তে। তার তদারকি করবেন জয়পুর (গ্রামীণ)  পুলিশ সুপার (police super) শঙ্কর দত্ত শর্মা। ৩০টি পুলিশ টিম (police team) হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বুধবার নিহত মহিলার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের নিয়ে অপরাধস্থলে জড়ো হয়ে প্রতিবাদে বিক্ষোভ দেখায়, দাবি করে, ক্ষতিপূরণ, পরিবারের একজনের সরকারি চাকরি, দোষীদের অবিলম্বে গ্রেফতারি চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গীতা দেবীর দেহ পুলিশকে ময়না তদন্তের জন্য দিতেও রাজি হয়নি তারা। এদিকে বিজেপি নেতা রাজ্যবর্ধন সিং রাঠোর এহেন নারকীয় ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে দুষে বলেছেন, রাজস্থানে এমন ঘটনা জলভাত হয়ে গিয়েছে।  অধিকাংশ ঘটনাই ধামাচাপা দেওয়া হয় যাতে মিডিয়ায় না বেরয়। অপরাধীরা এতটাই সাহস পেয়ে গিয়েছে যে, পুলিশকে ভয় পায় না। পুলিশের কাজ শুধু মন্ত্রীদের নিরাপত্তা দেওয়া। সরকার নিজেকে নিয়েই ব্যস্ত। পরে জাতীয় মহিলা কমিশনও এমন ঘটনার খবর  পেয়ে রাজস্থানের ডিজিপিকে হস্তক্ষেপ করতে বলে চিঠি দিয়েছে।    

```