Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

রামমন্দিরই শুধু হচ্ছে না, অযোধ্যায় পার্কও বানাচ্ছে যোগী সরকার ও দক্ষিণ কোরিয়া, কী যোগসূত্র?

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও দক্ষিণ কোরিয়ার সুদীর্ঘকালের পুরানো বন্ধুত্বের প্রতীক হিসাবে অযোধ্যায় প্রিন্সেস পার্ক গড়ছে সিওল। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে এব্যাপারে হাত মেলাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। দেওয়ালির সময় সরকারি ভাবে উত্তরপ্রদেশ সরকার প

রামমন্দিরই শুধু হচ্ছে না, অযোধ্যায় পার্কও বানাচ্ছে যোগী সরকার ও দক্ষিণ কোরিয়া, কী যোগসূত্র?

শেষ আপডেট: 17 June 2021 12:24

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও দক্ষিণ কোরিয়ার সুদীর্ঘকালের পুরানো বন্ধুত্বের প্রতীক হিসাবে অযোধ্যায় প্রিন্সেস পার্ক গড়ছে সিওল। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে এব্যাপারে হাত মেলাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। দেওয়ালির সময় সরকারি ভাবে উত্তরপ্রদেশ সরকার পার্কের উদ্বোধন করবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত শিন বংকিল। ভারতের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক ২০০০ বছরের পুরানো বলে জানান বংকিল। তিনি তথ্য দেন, অযোধ্যার যুবরাণি সুরিরত্ন কোরিয়ায় গিয়েছিলেন, কোরিয়ার এক রাজাকে বিয়ে করেছিলেন। সেই থেকে দুদেশের বন্ধুত্বের সূত্রপাত। আজ সেই রাজার বংশধরেরা কোরিয়ার জনগণের প্রায় ১০ শতাংশ, যার মানে কোরিয়দের ১০ শতাংশের ভারতীয় যোগসূত্র আছে। দুটি দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের  স্মারক হিসাবে ওই বাগান তৈরি হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, অযোধ্যায় আমার দেশের সরকার ও উত্তরপ্রদেশ সরকার মিলে একটি প্রিন্সেস পার্ক বানাচ্ছে। চলতি বছরের শুরুতে ওখানে কোরিয়া একটি কোরিয়ান প্যাভিলিয়ন বানিয়েছে। সেটির কাজ প্রায় সম্পূর্ণ। সরযূর ঘাটে, রাম কথা পার্কের কাছে কোরিয়ার রানি হেও হোয়াং-ওকের একটি স্মারক সৌধ আছে। ২০১৫র মে মাসে দক্ষিণ কোরিয়া সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী সেই সৌধের সৌন্দর্যায়নের জন্য একটি মউ স্বাক্ষর করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে। ২০১৮র ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জন-শুক অযোধ্যা সফরে এসে সৌধ দর্শন করেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের  সঙ্গেও তাঁর সাক্ষাত্ হয়েছিল। জনশ্রুতি আছে কোনও এক সূদূর অতীতে অযূতা থেকে প্রিন্সেস সুরিরত্ন  কোরিয়া গিয়েছিলেন, রাজা কিম সোরােকে বিয়ে  করেছিলেন। তাঁরা কারক বংশের সূচনা করেন। ১৫০ বছরের বেশি বেঁচেছিলেন ওই দম্পতি। ১০টি সন্তান ছিল তাঁদের। আজ ৬০ লাখের বেশি লোক, যারা কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ, সেই বংশের উত্তরাধিকারী বলে মনে  করা হয়। সেই অতীতের যোগসূত্রই আবার জীবন্ত হতে চলেছে দুটি দেশের সরকারের সৌজন্যে।      

```