Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নদী সাঁতরে পুলিশ অফিসার বাঁচিয়ে আনলেন জলবন্দি তিনজনকে, প্রশংসায় উচ্ছ্বসিত বাসিন্দারা

বেহুলা নদী সাঁতরে পার হয়ে আটকে থাকা ওই তিনজনকে উদ্ধার করেন পুলিশের এএসআই দীপক পাল।

নদী সাঁতরে পুলিশ অফিসার বাঁচিয়ে আনলেন জলবন্দি তিনজনকে, প্রশংসায় উচ্ছ্বসিত বাসিন্দারা

গ্রামবাসীদের বাঁচালেন এই পুলিশ আধিকারিক

শেষ আপডেট: 2 August 2024 17:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক পুলিশ অফিসারের তৎপরতায় প্রাণে বাঁচলেন বানভাসি তিনজন মানুষ। রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে তাঁদের। তিনজনেই মেমারির বাসিন্দা। জানা গেছে, নদী সাঁতরে পার হয়ে আটকে থাকা ওই তিনজনকে উদ্ধার করেন পুলিশের এক এ.এস.আই।

টানা বৃষ্টির জেরে জলে ভাসছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক। এক রাতের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও মানুষজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। আবার কোথাও ঘরের মধ্যে জল ঢোকায় গৃহবন্দি মানুষ। বৃহস্পতিবার একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে মেমারির বেহুলা নদীতেও। 

বৃহস্পতিবার  রাত তখন বারোটা। মেমারি থানায় খবর আসে গন্তার ১ নম্বর ব্লকের অন্তর্গত মগরা খাসপাড়া এলাকায় একই পরিবারের তিনজন বেহুলা নদীর জল বাড়ার ফলে আটকে পড়েছেন। খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে। ঘটনাস্থলে পৌঁছন মেমারি থানার এএসআই দীপক পাল ও ওসি দেবাশিস নাগ। রাত যত বাড়ছিল ততই অসহায় হয়ে পড়ছিল ওই পরিবারটি। আর সময় নষ্ট করেননি এএসআই দীপক পাল। সিভিল ডিফেন্সের অপেক্ষা না করে উর্দি খুলে রেখে সাধারণ পোশাকে বেহুলা নদী সাঁতরে পার হয়ে যান তিনি। উদ্ধার করে আনেন আটকে থাকা ওই পরিবারের তিনজনকে। রেসকিউ সেন্টারে পাঠানো হয় তাঁদের।

ওই পুলিশ অফিসারের এমন ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা। মহকুমা পুলিশ অফিসার অভিষেক মণ্ডল বলেন, "বাকি পরিবারগুলির সদস্যরা নদী পেরিয়ে নিরাপদ দূরত্বে পৌঁছতে পারলেও একটি পরিবার আটকে পড়ে। এদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। রাত হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়েই দীপক পাল তাদের উদ্ধার করে আনেন।  সকলেই সুস্থ আছেন।"


```