Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

৪১ টি সাপের বাচ্চা উদ্ধার করে বন দফতরে পৌঁছে দিলেন বর্ধমানের যুবক

বনকর্মীরা জানান, এই সাপগুলি সংখ্যায় একচল্লিশটি। একটি সাপ ছাড়া বাকিগুলি বাচ্চা। তিনি জানান, এই সাপ নির্বিষ প্রজাতির।

৪১ টি সাপের বাচ্চা উদ্ধার করে বন দফতরে পৌঁছে দিলেন বর্ধমানের যুবক

উদ্ধার হওয়া সাপ

শেষ আপডেট: 11 April 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৪১টি জ্যান্ত সাপ উদ্ধার হল মেমারি থানার পারিজাতনগরে। এই ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়। স্থানীয় একজন যুবক সাহসের সঙ্গে সাপগুলিকে উদ্ধার করেন। পরে তিনিই উদ্ধার করা সাপগুলিকে কৌটোয় ভরে মেমারির নদীপুরের বন দফতরে অফিসে নিয়ে যান।

ওই যুবকের নাম সজীব মল্লিক। তিনি জানান, তার অল্প সল্প সাপ ধরার অভ্যাস আছে। বৃহস্পতিবার বাজার থেকে বাড়ি ফেরার সময় উদয়পল্লী পশ্চিমপাড়ায় হৈ চৈ শুনে দাঁড়িয়ে পড়েন তিনি। মাঠের ধারে একসঙ্গে এত সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। সজীব বলেন, "স্থানীয়দের সহায়তায় আমি সাপগুলিকে একটি কৌটোয় ভরে বন দফতরের অফিসে নিয়ে যাই।"

বনকর্মীরা জানান, এই সাপগুলি সংখ্যায় একচল্লিশটি। একটি সাপ ছাড়া বাকিগুলি বাচ্চা। তিনি জানান, এই সাপ নির্বিষ প্রজাতির। এর কামড়ে মানুষের কোনও ক্ষতি হয় না। এগুলি ঘরচিতি নামেই পরিচিত। কোনও ক্ষতি করে না। এদের দেখা পেলে ভয় না পেয়ে বন দফতরে খবর দেওয়া উচিত।


```