Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১ লাখ ২০ হাজার টাকায় ১২টা আম কিনলেন সহৃদয় ব্যক্তি! অনলাইন ক্লাসের স্মার্টফোন হল দুঃস্থ কিশোরীর

দ্য ওয়াল ব্যুরো: বেচছিল আম, কিন্তু এভাবে যে কপাল খুলে যাবে, অনলাইনে পড়াশোনার জন্য স্মার্টফোন কেনার স্বপ্ন পূরণ হবে, বোধহয় কল্পনাই করতে পারেনি ঝাড়খন্ডের তুলসী কুমারী।  জামসেদপুরের ১১ বছরের মেয়েটি ক্লাস ফাইভে পড়ে। করোনাভাইরাস অতিমারীজ

১ লাখ ২০ হাজার টাকায় ১২টা আম কিনলেন সহৃদয় ব্যক্তি! অনলাইন ক্লাসের স্মার্টফোন হল দুঃস্থ কিশোরীর

শেষ আপডেট: 28 June 2021 10:36

দ্য ওয়াল ব্যুরো: বেচছিল আম, কিন্তু এভাবে যে কপাল খুলে যাবে, অনলাইনে পড়াশোনার জন্য স্মার্টফোন কেনার স্বপ্ন পূরণ হবে, বোধহয় কল্পনাই করতে পারেনি ঝাড়খন্ডের তুলসী কুমারী।  জামসেদপুরের ১১ বছরের মেয়েটি ক্লাস ফাইভে পড়ে। করোনাভাইরাস অতিমারীজনিত লকডাউনে স্কুল বন্ধ। পড়াশোনা হচ্ছে অনলাইনে। কিন্তু তুলসীর স্মার্টফোন নেই। মেয়েকে কিনে দেওয়ার সাধ্যও নেই তুলসীর বাবার। তাই সে ক্লাসও করতে পারে না। বাকি সহপাঠীরা যখন ক্লাস করে, তখন সে রাস্তার ধারে আম নিয়ে বসে। আশা, আম বেচার টাকা জমিয়ে জমিয়ে একদিন হয়তো একটা স্মার্টফোন হয়ে যাবে। কিন্তু ভাগ্যদেবী হয়তো সব আগে থেকে ঠিক করেই রেখেছিলেন। হঠাত্ একদিন তুলসীর দোকানে আম কিনতে হাজির একটি লোক। নাম অমেয়। তিনি ১২টি আম কিনলেন ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে। একেকটি ১০ হাজারে! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তুলসীর বাবা শ্রীমল কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পড়েছে। তুলসী সম্প্রতি স্থানীয় মিডিয়াকে পরিবারের  আর্থিক দুর্দশা, অর্থাভাবে স্মার্টফো কিনতে না পারা, পড়াশোনার  ইচ্ছের কথা বলেছিল। সেটা জানতে পেরেই তুলসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভ্যালুয়েবল এডুটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের এমডি অমেয়। এবার স্মার্টফোন কিনে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, জানিয়েছে তুলসী। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চালু লকডাউনে বিরাট ক্ষতি হয়েছে পড়াশোনার। সামাজিক, আর্থিক ভাবে প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা স্মার্টফোন, ল্যাপটপ কেনার ক্ষমতা না থাকায় পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কাউকে কাউকে স্কুলের শিক্ষকরাই সাহায্য করেছেন। কারও কারও জীবনে দেবদূত হয়ে এসেছেন অমেয়র মতো মানুষ। যেমন তুলসী।


```