Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উত্তরপ্রদেশ কি পাকিস্তানে? বিরোধী নেতাদের লখিমপুর যাত্রা থামানোয় যোগীকে তোপ শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো: খেরি লখিমপুরে (lakhimpur kheri) গাড়ির তলায় পিষে কৃষক মৃত্যুর ঘটনায় প্রিয়ঙ্কা গাঁধীকে সেখানে যেতে না দিয়ে গ্রেফতার করে ৫০ ঘন্টার ওপর সীতাপুরে রেখে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। আজ রাহুল গাঁধী সহ দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ

উত্তরপ্রদেশ কি পাকিস্তানে? বিরোধী নেতাদের লখিমপুর যাত্রা থামানোয় যোগীকে তোপ শিবসেনার

শেষ আপডেট: 6 October 2021 13:06

দ্য ওয়াল ব্যুরো: খেরি লখিমপুরে (lakhimpur kheri) গাড়ির তলায় পিষে কৃষক মৃত্যুর ঘটনায় প্রিয়ঙ্কা গাঁধীকে সেখানে যেতে না দিয়ে গ্রেফতার করে ৫০ ঘন্টার ওপর সীতাপুরে রেখে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। আজ রাহুল গাঁধী সহ দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর লখিমপুর সফর ঘিরেও প্রবল অশান্তি হয়। প্রথমে  কিছুতেই তাঁদের যেতে দিতে রাজি হয়নি পুলিশ। পরে বলা হয়, তাঁরা যেতে পারেন, তবে পুলিশের গাড়িতে! এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রাহুলরা। তীব্র বাদানুবাদের পর অনুমতি মেলে অবশেষে, রাহুলরা নিজেদের গাড়িতে লখিমপুর রওনা হন। এ নিয়ে তীব্র প্রতিবাদে সরব শিবসেনা সাংসদ (shivsena) সঞ্জয় রাউত। লখিমপুরে ১৪৪ ধারা জারি করে কেন বিরোধী নেতাদের লখনউয়ে আটকে দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলে তিনি বলেন, লখিমপুরে ১৪৪ ধারা জারি আর সরকার লখনউয়ে বিরোধীদের গ্রেফতার করছে। এ কী ধরনের আইন? উত্তরপ্রদেশ (uttarpradesh) কি পাকিস্তানে (pakistan) যে ভারতীয়দের সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে! এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে বিধিনিষেধ! এটা নতুন লকডাউন (lockdown) নাকি? প্রশাসন শাসক দলের খাঁচায় বন্দি তোতাপাখি (caged parrot), সরকার যা বলে, সেটাই মানে  বলে কটাক্ষ করে তিনি বলেন, কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার প্রমাণ আছে।  প্রিয়ঙ্কা গাঁধীকে গ্রেফতার করা হয়েছে। রাহুল গাঁধীকে বিমানে ওঠার সময় বাধা দেওয়া হয়েছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আটকানো হয়েছে। ওদের কী অপরাধ?  দেশে কি নতুন সংবিধান (constitution) কায়েম হয়েছে? লখিমপুর খেরিতে প্রতিনিধিদল পাঠানো নিয়ে সব বিরোধী দল আলোচনায় বসবে বলেও জানান সঞ্জয়। এর পাশাপাশি শিবসেনা মুখপত্র সামনা-য় প্রকাশিত সম্পাদকীয়তে প্রিয়ঙ্কার তুলনা করা  হয়েছে তাঁর প্রয়াত ঠাকুমা ইন্দিরা গাঁধীর সঙ্গে। বলা হয়েছে, প্রিয়ঙ্কা কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাঁর ওপর রাজনৈতিক আক্রমণ হতে পারে, কিন্তু তিনি ইন্দিরা গাঁধীর মতো বিরাট নেত্রীর নাতনি, যিনি দেশের জন্য বিরাট ত্যাগ স্বীকার করেছেন, পাকিস্তানকে দুটুকরো করেছিলেন। যারা তাঁকে বেআইনিভাবে বন্দি করে রেখেছে, তারা যেন এটা মাথায় রাখে। প্রিয়ঙ্কাকে সীতাপুরে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। তিনি ক্ষোভে ফেটে পড়ে পরোয়ানা দেখতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লখিমপুর আসতে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। কেন তা নিয়ে মোদী নীরব, সেই প্রশ্ন তুলেছে শিবসেনা, বিজেপির এককালের ঘনিষ্ঠ শরিক।  শিবসেনা বলেছে, ঠাকুমার মতোই সমান তেজিয়ান প্রিয়ঙ্কা।


```