Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কৃষি আইনের বিরোধী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নেই বিজেপি জাতীয় কর্মসমিতিতে, বাদ আর কারা?

দ্য ওয়াল ব্যুরো: কৃষক আন্দোলন সমর্থনই শুধু নয়, লখিমপুর খেরিতে গত রবিবারের ভয়াবহ  হিংসা,  আটজনের মৃত্যু নিয়ে যে ভাষায় ট্যুইট করেছেন, তা দলকে অস্বস্তিতে ফেলতে পারে। তার জেরেই কি জাতীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষিত বিজেপি নয়া কর্মসমিতি থেকে বাদ

কৃষি আইনের বিরোধী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নেই বিজেপি জাতীয় কর্মসমিতিতে, বাদ আর কারা?

শেষ আপডেট: 7 October 2021 11:26

দ্য ওয়াল ব্যুরো: কৃষক আন্দোলন সমর্থনই শুধু নয়, লখিমপুর খেরিতে গত রবিবারের ভয়াবহ  হিংসা,  আটজনের মৃত্যু নিয়ে যে ভাষায় ট্যুইট করেছেন, তা দলকে অস্বস্তিতে ফেলতে পারে। তার জেরেই কি জাতীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষিত বিজেপি নয়া কর্মসমিতি থেকে বাদ পড়লেন পিলিভিটের সাংসদ বরুণ গাঁধী, তাঁর মা মানেকা গাঁধী? সূত্রের খবর, লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির তলায় পিষে কৃষক মৃত্যুর ঘটনা নিয়ে  নতুন ট্যুইট পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই কোপ পড়ল বিজেপি এমপির  ওপর। বাদ  পড়াদের তালিকায় চৌধুরী বীরেন্দ্র সিং (chowdhury virendra singh), এসএস অহলুওয়ালিয়া, সুব্রহ্মণ্যম স্বামীর (subramanium swamy) নামও আছে। চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয়  মন্ত্রী। তিনিও কেন্দ্রের তিন কৃষি আইনের (farm laws) প্রবল বিরোধী। গত বছর হরিয়ানার রোহতকে প্রতিবাদ সভায় ছিলেন তিনি। বরুণ ৩৭ সেকেন্ডের ভিডিও শেয়ার  করে লেখেন, ভিডিওটা দিনের আলোর মতো স্বচ্ছ। প্রতিবাদীদের মুখ খুন করে বন্ধ করা যাবে না। নিরপরাধ কৃষকের রক্তপাতের দায় নেওয়া উচিত, প্রতিটি কৃষকের কাছে ঔদ্ধত্য, নিষ্ঠুরতার বার্তা পৌঁছনোর আগে অবশ্যই ন্যয়বিচার দিতে হবে। এই পোস্টের কিছুক্ষণ পরই নাড্ডা ৮০ জনের বিজেপি কর্মসমিতির তালিকা প্রকাশ করেন, যাতে নাম নেই বরুণ, তাঁর মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধীর। বরুণ এর আগেও বলেছিলেন, লখিমপুর খেরির হিংসাকে প্রশাসনিক ব্যর্থতা হিসাবে দেখা ঠিক নয়, তা ব্যক্তিবিশেষ বা একদল লোকের অপরাধের ফল। অর্থাত্ ঘুরিয়ে তিনি ইঙ্গিত করেন কেন্দ্রীয় মন্ত্রীকেই। কৃষক আন্দোলনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দেখানোর কথাও বলেন বরুণ। বিজেপি জাতীয় কর্মসমিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য নেতা,  এমনকী লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশীর মতো কোণঠাসা নেতাদেরও জায়গা হয়েছে। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। তার প্রাক্কালে ৮০ সদস্যের কর্মসমিতিতে নেই যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, প্রাক্তন সাংসদ বিনয় কাটিয়ার, দলীয় এমপি রাজবীর সিং। রাজবীর কিছুদিন আগে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের ছেলে। কল্যাণ ছিলেন লোধি সম্প্রদায়ের নেতা, যারা রাজ্যে বিজেপির ওবিসি সাপোর্ট বেসের একটা বড়  অংশ। যদিও ওই সম্প্রদায়ের আরেক নেতা বি এল ভার্মার স্থান হয়েছে। জাতীয় কর্মসমিতির ৮০ জনের মধ্যে ১২ জন উত্তরপ্রদেশের। ৬ জন বিশেষ আমন্ত্রিতও রয়েছেন সেখানে।        
         

```