Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

রাস্তা সংস্কারের সময় কালভার্ট ভেঙে বিপত্তি, বর্ধমানে উল্টে গেল রোড রোলার ও ট্র্যাক্টর

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পানীয় জলের লাইন। এলাকায় বন্ধ হয়ে যায় পানীয় জলের পরিষেবাও।

রাস্তা সংস্কারের সময় কালভার্ট ভেঙে বিপত্তি, বর্ধমানে উল্টে গেল রোড রোলার ও ট্র্যাক্টর

কালভার্ট ভেঙে বিপত্তি

শেষ আপডেট: 11 April 2025 20:25

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তা সংস্কারের কাজ চলাকালীন কালভার্ট ভেঙে বিপত্তি(Bardhaman Accident)। উল্টে গেল রোড রোলার ও ট্র্য়াক্টর। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পানীয় জলের লাইন। এলাকায় বন্ধ হয়ে যায় পানীয় জলের পরিষেবাও। ঘটনায় চরম ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর এলাকায় কোনও কাজ করেন না বলেও অভিযোগ করেছেন তাঁরা।

বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল, সম্প্রতি রাস্তাটি নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে সেই কাজ চলাকালীন একটি রোড রোলার ও উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্ট ভেঙে উল্টে যায়।ঘটনায় অল্পস্বল্প আহত হন রোলারের চালক।কালভার্টটি ভেঙে যাওয়ায় এলাকার মূল পানীয় জলের পাইপ লাইনেরও ক্ষতি হয়। এলাকায় বন্ধ হয়ে যায় পানীয় জলের পরিষেবা।

এলাকায় প্রায় ৬০০ টি বাড়ি আছে। তারা সবাই পুরসভার জল থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। তাই দ্রুত এলাকায় পানীয় জল পরিষেবা চালু করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। একই সঙ্গে স্থানীয়দের আরও  অভিযোগ,কাউন্সিলর চায়না কুমারী এলাকায় কোনও কাজ করেন না। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল কালভার্ট ও রাস্তাটি। কালভার্টটি সংস্কার না হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

যদিও চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, "কাউন্সিলর কাজ করছেন কি করছেন না ব্যক্তিগতভাবে কী করছেন আমি জানি না। যে কালভার্ট ভেঙে রোলার এবং ট্রাক্টর পড়ে গেছে সেই কালভার্টের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। ওটা আমাদের ঠিক করবার পরিকল্পনা ছিল। রাস্তার কাজ হচ্ছে রোড রোলারটি ভুল করে ওর উপরে উঠে যাওয়াতেই ভেঙে গেছে। জলের পাইপ লাইন ফেটে যাওয়াতে পুরসভা থেকে চার থেকে পাঁচটি জলের গাড়ি সেখানে পাঠানো হয়েছে।ইতিমধ্যেই গাড়ি দুটিকে সেখান থেকে তুলে পাইপ লাইন মেরামতির কাজ শুরু হয়ে গেছে এবং কালভার্ট তৈরির কাজও  দ্রুততার সঙ্গে শেষ করা হবে।"


```