Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুসলিম সমাজে গরিবি, নিরক্ষরতা দূর হবে একমাত্র ২ সন্তান নীতিতে, দাবি অসমের মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ২টির বেশি সন্তান চলবে না। নয়া জনসংখ্যা নীতি চালুর সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুসলিমদেরই বেশি দুয়ের অধিক সন্তান হয়, এই ধারণা থেকে তিনি আগেই তাদের জন্মনিয়ন্ত্রণ রীতি মানার আবেদন করেছেন। এবার তিনি

মুসলিম সমাজে গরিবি, নিরক্ষরতা দূর হবে একমাত্র ২ সন্তান নীতিতে, দাবি অসমের মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 30 June 2021 09:17

দ্য ওয়াল ব্যুরো: ২টির বেশি সন্তান চলবে না। নয়া জনসংখ্যা নীতি চালুর সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুসলিমদেরই বেশি দুয়ের অধিক সন্তান হয়, এই ধারণা থেকে তিনি আগেই তাদের জন্মনিয়ন্ত্রণ রীতি মানার আবেদন করেছেন। এবার তিনি এর স্বপক্ষে সওয়াল করলেন, রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে  গরিবি, নিরক্ষরতা  দূর করার একমাত্র উপায় দুই সন্তান নীতি। সংবাদ সংস্থার খবর, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণই হবে এতে। তাদের তরফে কোনও বাধা, আপত্তি এসেছে বলেও মনে হয় না। অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন গত মাসে আমার সঙ্গে আলোচনায় অসমে মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্য়বস্থার প্রয়োজন আছে বলে স্বীকারও করেছে। জুলাইয়ে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে  বৈঠক করব। তাঁরাও সরকারি পলিসি সমর্থন করবেন বলে আমি নিশ্চিত। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগের সম্প্রসারণ ঘটানো,  তার মাধ্যমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি আটকানোই রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছিলেন হিমন্ত। তাঁর দাবি, অসম বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৬ শতাংশের বেঁধে রাখার সফল। কিন্তু পরিসংখ্যানের আড়াল সরে গেলেই দেখা যাবে, মুসলিম জনসংখ্যা দশকের হিসাবে  বাড়ছে ২৯ শতাংশ, সেখানে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার ১০ শতাংশ। মুখ্যমন্ত্রী জানান, তিনি মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, মুসলিমদের ভিতর থেকেই যাতে এক ধরনের নেতৃত্ব তৈরি হয়, সেজন্য আগামী মাসেই বিভিন্ন সংগঠনের সঙ্গে কথাও বলবেন। প্রায় ১৫০ মুসলিম বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হবে তাঁর। কিছুদিন আগেই হিমন্ত তাঁর সরকারে দুই সন্তান নীতি চালুর প্ল্যানের কথা জানান। এও জানান, এই নীতি মেনে চলা  পরিবারগুলি বিশেষ কিছু স্কিমের সুযোগসুবিধা পাবে। তিনি বলেন,  ধীরে ধীরে সরকারি প্রকল্পের সুযোগসুবিধা পাওয়ার ক্ষেত্রে দুই সন্তান নীতি শর্ত হিসাবে চালু হবে। এটা আমার ঘোষণা বলতে পারেন।  


```