
শেষ আপডেট: 19 September 2022 16:48
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসে স্থান করে নিল বাংলাদেশের মেয়েরা (Bangladesh Woman Football)।
মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপের (Saff Cup Champion) ফাইনালে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে নজির সাবিনা খাতুনদের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই জ্বলে উঠেছিল বাংলাদেশ দলটি। তারা কার্যত নেপালকে বোতলবন্দী করে রাখে। কোচ গোলাম রাব্বানী ছোটনের ছাত্রীরা ম্যাচ শুরুর মাত্র ১৪ মিনিটেই এগিয়ে যায়। শামসুন্নাহারের পা থেকে প্রথম গোলটি আসে। সাফ কাপে প্রথমবার সেরা বাংলাদেশের মহিলা দল।
খেলার ৪১ মিনিটে বিপক্ষের বক্সের কাছাকাছি বল পেয়ে যান কৃষ্ণা রানি। সুযোগ নষ্ট না করেই তাঁর শটে ২-০ করে এগিয়ে যায় বাংলাদেশ। ০-২ এগিয়ে থাকা বাংলাদেশকে বিরতির পর কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল সাফ আয়োজক নেপাল।
খেলার ৬৯ মিনিটে প্রতিপক্ষের বল বাংলাদেশের জালে জড়ায়। ১-২ স্কোরলাইন করে ফেলা নেপাল তখন মরিয়া হয়ে উঠেছিল। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া তাগিদ দেখিয়েছিল তারা। বাংলাদেশ অবশ্য চাপে পড়েনি। তারা আধিপত্য রেখেই বাজিমাত করেছে।
বাংলাদেশ দল: রূপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পরভিন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না (শামসুন্নাহার)।